শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে মারধর করে টাকা ছিনতাই : থানায় লিখিত অভিযোগ : হুমকি
প্রকাশ: ৫ জুন, ২০২১, ৬:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে মারধর করে টাকা ছিনতাই : থানায় লিখিত অভিযোগ : হুমকি

রাজাপুর সংবাদদাতা : উপজেলার চল্লিশকাহনিয়া গ্রামে অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ইউনুস হাওলাদারের পুত্র শাহিনকে মারধর করে ৮৮ হাজার টাকা ছিনতাই। থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ দেয়ায় শাহিনকে প্রান নাশের হুমকি।গুরুতর আহত শাহিনকে প্রাথমিক চিকিৎসা প্রদান।
ঘটনাটি ঘটেছে ৫ জুন শনিবার বেলা সোয়া এগারটার দিকে শাহরুমী বাজারের উত্তর পার্শ্বে কালভার্টে।

 

স্থানীয় ,থানা সুত্র ও অভিযোগকারী শাহিন জানান, ৫ জুন শনিবার বেলা সোয়া এগারটার দিকে শাহিন তার পৈত্তিক বাড়ি দেখে দক্ষিন পার্শ্ব দিয়া শাহরুমীর বাজার দিকে যাবার পথে মৃত মেম্বর আলী বয়াতীর পুত্র লিটন বয়াতী,মৃত আতাহার মৃধার পুত্র সাইদুল ও মৃত আজিজ হাওলাদারের পুত্র মামুনসহ একদল লোক শাহিনকে মারধর করে প্রায় ৮৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। মারধরে শাহিন জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে শাহিন জানান,আমি একজন ব্যবসায়ী আমি পাওনাদার থেকে গরু বিক্রির ৮৮ হাজার টাকা নিয়ে আসি। আমি আমার পৈত্তিক বাড়ির গাছপালা দেখে শাহরুমীর বাজারে যাবার সময় কোন কিছু বু্ঝে ওঠার আগেই আমার মাথায় পিটান ও লাঠি দিয়ে এলোপাতাড়ি হামলা করে আমার থেকে ৮৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। তিনি বলেন প্রাথমিক চিকিৎসা নেয়ার পরে আমার জ্ঞান ফিরে আসে। আমি রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ছিনতাইকারীদের বিরুদ্ধে। শাহিন আরো জানান, আমি থানায় অভিযোগ দেয়ার পর থেকেই আমাকে অভিযোগ তুলে ফেলার জন্য হুমকি দিচ্ছে এমনকি আমাকে প্রাননাশ ও দেশ ছাড়ারও হুমকি প্রদান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,মারধরে শাহিনকে মারধর করে শার্ট জামা কাপড় পর্যন্ত ছিড়ে ফেলেছে। লোকজন না আসলে শাহিনকে হয়তো মেরেই ফেলতো বলে জানান তারা।
শাহিন জানান,আমি নামধারী ৪জন ও অজ্ঞাত ৫/৭জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে লিটন বয়াতী জানান,তর্কাতর্কি হয়েছে তবে মারধরের ঘটনা ঘটেনি। কেন তর্কাতর্কি হয়েছে সে প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন ঘটনাস্থলে এসে জানুন কি হয়েছে।

রাজাপুর থানার ডিউটি অফিসার এস আই জসিম শাহিনের লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে রাজাপুর থানার সেকেন্ড অফিসার খোকন জানান,দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »