বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৩, ১১:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা

রাজাপুর প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আ. রব হাওলাদারসহ (৬০) দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগইরহাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় খাদেম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা নিয়ে একাধিক মামলাও চলমান বলে এলাকার লোকজন জানিয়েছেন।

এ ঘটনায় শুক্তাগড় ইউনিয়নের শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে পালিয়ে যাওয়ার সময় হাসান নামের এক যুবককে আটক করেছে এলাকাবাসী ৷ হাসান খুলনা রেলগেট এলাকার ইমন হাওলাদার এর ছেলে৷

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, জগইরহাট এলাকার খাদেম হোসেনের সাথে দীর্ঘদিনের বিরোধ চলছিল সাবেক ইউপি সদস্য আ. রব হাওলাদারের সাথে। তাদের মধ্যে হামলা, জখম ও পাল্টা হামলার ঘটনায় আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাদেম হোসেন ও রব হাওলাদারের মধ্যে ঝগড়া বাধে। এতে ক্ষিপ্ত হয়ে খাদেম হোসেনের লোকজন দলবদ্ধভাবে কুপিয়ে ও পিটিয়ে আ. রব হাওলাদার এবং তার সাথে থাকা ভাইয়ের ছেলে বেলায়েত হোসেনকে (৩০) নিস্তেজ করে ফেলে রাখে। ঘটনাস্থলেই তারা দুজনেই মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার রাজাপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক (স্বাস্থ্য সহকারী) মানিক হালদার মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক (স্বাস্থ্য সহকারী) মানিক হালদার জানান, দুজনকে নিথর অবস্থায় নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। উভয়ের দেহের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, জগইরহাট এলাকা থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হবে। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »