শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে স্কুল শিক্ষকের পরকিয়া প্রেমের ঘটনা ফাঁস : হামলা ভাঙচুর-লুটপাট: আহত ৪
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে স্কুল শিক্ষকের পরকিয়া প্রেমের ঘটনা ফাঁস : হামলা ভাঙচুর-লুটপাট: আহত ৪

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের আদাখেলা গ্রামের স্কুল শিক্ষক ফারুক সিকদারের পরকিয়া প্রেমের ঘটনা ফাঁসের জেরে আকবর সিকদারে নামে এক দিনমজুরের বসতঘরে হামলা ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। তাদের হামলায় দুই নারীসহ চার জন আহত হয়েছে। শুক্রবার দুপুরের এ ঘটনায় রাতে আকবর সিকদারের স্ত্রী আহত মাকসুদা বেগম (৪৫) রাজাপুর থানায় একই এলাকার মৃত ওয়ালিউল্লাহ এর ছেলে প্রতিপক্ষ স্কুল শিক্ষক ফারুক সিকদার, দুলাল সিকদার, দুলালের ছেলে গালিব সিকদার ও স্ত্রী লাইজুর নামে লিখিত অভিযোগ দিলে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার সকালে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হামলায় ডান হাত ভেঙে আহত মাকসুদা বেগম ও তার ছেলে মাসুম অভিযোগ করে জানান, একই এলাকার প্রতিপক্ষ প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক ফারুক সিকদারকে গত ৩ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে এক নারীর সাথে মুনজিল সিকদারের ঘরে আপত্তিকর অবস্থায় চৌকিদারসহ স্থানীয় লোকজন আটকায়। ঘটনা শুনে মাসুমও ওইখানে যায়। পরে শুক্রবার দুপুরে মাসুম মসজিদে গেলে ওই ঘটনার জের ধরে মাসুমকে দোষারোপ করে ফারুক সিকদার মারধর করে। পরে মাসুমের মা মাসুদা বেগম ও বাবা আবকর সিকদার (৫০), আকবরের বোন মেলো বেগম (৪০) ও তার ভগ্নিপতি ইদ্রিস আলী (৫০) ছুটে গেলে তাদেরকেও মারধর করে এবং তার মা মাকসুদার হাত ভেঙে দেয়। এরপর ফারুক ও দুলাল তাদের দলবল নিয়ে আকবরের বসতঘর ভাঙচুর করে ৯০ হাজার টাকা, সোনার গহনা লুটে নেয় এবং নারীদের শারিরীক নির্যাতন ও শ্লীলতাহানি ঘটনায়। এ বিষয়ে অভিযুক্ত প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারি শিক্ষক ফারুক সিকদার ও তার ভাই দুলাল সিকদার অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় একটি চক্র তার কাছে চাদা দাবি করে আসছে, এ জন্য তার নামে অপপ্রচার চালাচ্ছে। কোন নারীর সাথে ফারুকের ছবি বা ভিডিও নেই। তারা বাড়িতে না থাকায় তাদের বাড়িতে মাদক ও জুয়ার আড্ডা দেয় এবং তাদের বাড়ির সুপারিসহ মালপত্র চোরে নিয়ে যায় এ ঘটনা জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করে। এজন্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, অভিযোগ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হুেচ্ছ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »