শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজের সঙ্গে আর কাজ করবেন না মিম!
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২২, ১১:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজের সঙ্গে আর কাজ করবেন না মিম!

সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এরপর প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে বড়পর্দায় তার পথচলা শুরু। আর সিনেমায় শরিফুল রাজের যাত্রা শুরু হয় রেদওয়ান রনির ‘আইসক্রিম’র মাধ্যমে।

সম্প্রতি রাজ-মিম অভিনীত ‘পরাণ’ আর ‘দামাল’ দর্শকদের মন জয় করে নিয়েছে। আর তাদের দিকে তাকিয়ে শোবিজে অনেকেই স্বপ্ন দেখছেন নতুন এক জুটির। কিন্তু দুজনের জুটি গড়ে ওঠার আগেই দেখা দিয়েছে ভাঙনের সুর!

নির্মাতা আবু রায়হান জুয়েল তার নতুন সিনেমা ‘পথে হলো দেখা’য় মিমকে কাস্ট করেছেন। আর বিপরীতে তিনি শরিফুল রাজের কথা ভাবছেন। কিন্তু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও কাজটি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মিম। এমনটাই জানালেন নির্মাতা আবু রায়হান জুয়েল। ধারণা করা হচ্ছে রাজের সঙ্গে মিমকে নিয়ে পরীমণি সন্দেহ করায় তিনি এই কাজটি ছেড়ে দিয়েছেন। অনেকের ধারণা তিনি হয়তো রাজের সঙ্গে আর অভিনয় করবেন না। 

নির্মাতার ভাষ্য, ‘আমার নতুন ছবি “পথে হলো দেখা”য় মিমকে প্রায় এক বছর আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। রাজও স্ক্রিপ্ট দেখছেন। কিন্তু দুদিন আগে মিমকে ফোন করলে তিনি জানান, ছবিটি তিনি করবেন না। তবে কেন করবেন না- তা বলেননি।’

ধারণা করা হচ্ছে, সম্প্রতি শরিফুল রাজের সঙ্গে জড়িয়ে বিদ্যা সিনহা মিমের বিরুদ্ধে অভিযোগ আনেন পরীমনি। এই নিয়ে শোবিজ পাড়া থেকে শুরু করে নেটদুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে।

কথা রটে, শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিম! আর স্বামী রাজের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন পরী নিজেই। হয়তো এসব কারণেই সিনেমাটি করবেন না মিম।

এর আগে পরীমনিকে নিয়ে এই নির্মাতা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেন। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাতে পরীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »