শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজ-পরীর ভুল বুঝাবুঝির অবসান, সংসারে ফিরলেন পরীমণি!
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজ-পরীর ভুল বুঝাবুঝির অবসান, সংসারে ফিরলেন পরীমণি!

অনলাইন রিপোর্টার

সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সংসারে ফিরেছেন অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল ইসলাম রাজ। বুধবার (৪ জানুয়ারি) রাত ১১টা ৪২ মিনিটে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী শিরিন শিলা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজ, পরীমণি ও রাজ্যর সঙ্গে ভিডিওকলের স্ক্রিনশট সহ অভিনেত্রী শিরিন শিলা লেখেন, ‘শুভ কামনা বন্ধু পরীমণি। সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য।যারা পরী মনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে তারা বিষ খেয়ে মরে যাও কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।

পোস্ট করা ছবিতে দেখা যায়, পরী ও রাজের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন শিরিন শিলা। এমন ছোট্ট রাজ্যও এসেছে ভিডিওকলে।

৩০ ডিসেম্বর দিবাগত রাত ১২টার পর তাদের সম্পর্কের টানা পোড়নের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান অভিনেত্রী পরীমণি। সে সময় তিনি লিখেছিলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে । জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

রবিবার (১ জানুয়ারি) পরীমণি চলচ্চিত্র অভিনেতা শরীফুল ইসলাম রাজের সঙ্গে সম্পর্কের টানাপোড়নের বিষয়ে খোলাসা করেন। সেসময় তিনি বলেন রাজ এখন শুধু আমার প্রাক্তন। এমনকি যেকোনো সময় ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন বলেও জানান এই অভিনেত্রী।

ওই দিন পরীমণি লেখেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকেছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।’

রাজকে নিয়ে পরী বলেন, ‘রাজ এখন শুধু আমার প্রাক্তনই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার উপর তার আর তার পরিবারের কোনো অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে হয় পরীমণি ও রাজের। সে বিয়েতে বর-বধু সাঁজা হয়নি তাদের। হয়নি বিয়ের তেমন আনুষ্ঠানিকতাও। ঘটা করে কাউকে জানানোও হয়নি। বিয়ের খবরের আগেই মা-বাবা হচ্ছেন সে সুখবর জানান পরীমণি ও শরিফুল রাজ। তাই ২০২২ সালের ২২ জানুয়ারি বিয়েটা আবার নতুন করে করেন পরী-রাজ। 

গত ১০ আগস্ট বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমনি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »