রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাতের সূর্য দেখতে ঘুরে আসতে পারেন যে ৬ দেশ
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাতের সূর্য দেখতে ঘুরে আসতে পারেন যে ৬ দেশ

শুনতে অবাক লাগলেও রাতে সূর্য ওঠার লীলাখেলা বিশ্ব সৃষ্টির প্রথম দিন থেকেই। সাধারণ মানুষের সঙ্গে এই রাতের সূর্যের পরিচয় হয়েছিল ভূগোল বইতে। বিশ্বের মাত্র ছয়টি দেশে রাতে সূর্য দেখা দেয়।

যে দেশগুলোতে রাতেও সূর্য ওঠে-

নরওয়ে
উত্তর মেরুর বরফে ঢাকা দেশ নরওয়ে। সারা বছরই এখানে কনকনে ঠান্ডা। কিন্তু নরওয়েতে একবার গেলে প্রকৃতির অসাধারণ রূপের সাক্ষী হওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, উত্তর মেরুর অরোরার খেলা নাকি পর্যটকদের বাকরুদ্ধ করে দেয়। গ্রীষ্মকালে এদেশে সূর্যাস্ত হয় না, তাই এখানে সব সময় গোধূলি। তবে শীতের চিত্র ঠিক উল্টো। আর্কটিক এলাকার দেশ নরওয়েতে মে থেকে জুলাই পর্যন্ত রাতেও সূর্য দেখা যায়। তবে ঝলমলে সূর্য নয়, এর চেহারা অনেকটা গোধূলি বেলার মতো হয়। প্রায় ৭৬ দিন পর্যন্ত সেই সূর্য নরওয়ের আকাশে থাকে।

আইসল্যান্ড
ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ড। দেশটির প্রায় ১০ শতাংশ দখল করে রেখেছে হিমবাহ। প্রচণ্ড ঠান্ডা কারণে লোকজনের সংখ্যা বেশ কম। পর্যটকরাও এসব দেশে বেশি বেড়াতে যান না। আইসল্যান্ডেও কিন্তু রাতের সূর্য দেখা দেয়। জুন মাসে এই নিশীথ সূর্যের সবচেয়ে ভালো দর্শন মেলে। মার্চ এবং সেপ্টেম্বর মাসে এখানে দিন এবং রাতের পুরোপুরি অর্ধেক অবস্থান। আর ডিসেম্বরে দিনের মধ্যে ২০ ঘণ্টাই রাত।

নুনাভুট, কানাডা
কানাডার সবচেয়ে নতুন, বৃহত্তর এবং একেবারে উত্তর অবস্থিত অঞ্চল নুনাভুট। এখানে তিন হাজারেরও বেশি মানুষ বসবাস করেন। এটিও আর্কটিক অঞ্চলে অবস্থিত। এখানেও রাতে দেখা যায় সুয্যি মামাকে। শীতকালে আবার গোটা একটা মাস বিরাজ করে অন্ধকার।

ব্যারো, আলাস্কা
আর্কটিক সার্কেলের আরেকটি স্থান আলাস্কা। দেশটির উত্তর অংশের সবচেয়ে বড় শহর ব্যারো। এই শহরের আসল নাম উটকিয়াগভিক। এই ব্যারো শহরের আকাশেও মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য দেখা যায়। আবার গোটা নভেম্বরে এখানে সূর্যোদয় হয় না। সারা শহর থাকে অন্ধকারাচ্ছন্ন। বাকি শীতকালটিও এখানে থাকে মোটামুটি গাঢ় অন্ধকার।

ফিনল্যান্ড
প্রায় ৭৩ দিন ধরে রাতের বেলা সূর্য দেখা যায় ফিনল্যান্ডেও। সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ডের আকাশে সূর্য থাকে গ্রীষ্মকালে। আবার অন্যান্য দেশগুলোর মতো শীতকাল জুড়ে থাকে গাঢ় অন্ধকার। এখানকার বাসিন্দারা গ্রীষ্মকালে কম ঘুমান। বছরের বেশিরভাগ কাজই সেরে রাখেন সেই সময়। বহু মানুষ বসবাস করেন বরফের তৈরি বাড়ি ইগলুতে।

সুইডেন
মে মাস থেকে আগস্ট পর্যন্ত সুইডেনের আকাশেও রাতের সূর্যের দেখা মেলে। মধ্যরাতে অস্ত গিয়ে ফের ভোর চারটায় সে উদয় হয়। প্রায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সারাদিন আকাশে সূর্যকে দেখা যায়। তাই এখানকার মানুষজনও দিনের আলোকে দারুণ উপভোগ করেন। উপভোগ করেন পর্যটকরাও। সারাদিন গলফ খেলে, মাছ ধরে, নানা জায়গা ঘুরে আনন্দে দিন কাটান তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »