সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাশিয়া সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ইইউ
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২২, ১২:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাশিয়া সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ইইউ

জ্বালানি অবকাঠামো, হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রের মতো বেসামরিক নিশানায় রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে দাবি জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। আর এ কারণেই রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক একটি রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত চারটি দেশের পার্লামেন্ট রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। এগুলো হলো- লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া ও পোল্যান্ড।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এই প্রস্তাব মূলত প্রতীকী। এই প্রস্তাব বাস্তবায়নের মতো আইনি কাঠামো নেই ইউরোপীয় ইউনিয়নের। একই সময়ে ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছে ব্লকটি।

বুধবার প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন ইউরোপীয় আইনপ্রণেতারা। এই প্রস্তাবে রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক একটি রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র চারটি দেশকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করেছে। এগুলো হলো- কিউবা, উত্তর কোরিয়া ও সিরিয়া। এই তালিকায় থাকার অর্থ হলো, এসব দেশে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রিতে নিষেধাজ্ঞা এবং আর্থিক বিধিনিষেধ থাকবে।

মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে এমন প্রস্তাব ও অনুরোধের পরও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এখন পর্যন্ত রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রসহ অপর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য। তিনি অভিযোগ করেছেন, রুশ সেনারা বেসামরিকদের নিশানা করে হামলা চালাচ্ছে। এমন অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »