বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাশিয়ার গ্যাস বন্ধের সিদ্ধান্তে উদ্বেগ সারা বিশ্বে
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাশিয়ার গ্যাস বন্ধের সিদ্ধান্তে উদ্বেগ সারা বিশ্বে

অনলাইন ডেস্ক

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে চড়া মূল্যবৃদ্ধির কবলে পড়েছিল বিশ্ব। নানা ভূ-রাজনৈতিক সঙ্কট, প্রাকৃতিক বিপর্যয়ে তেল-গ্যাসের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। কখনও উদ্বেগ তৈরি হচ্ছে জ্বালানির জোগান সঙ্কট ও দাম বৃদ্ধি নিয়ে, কখনও মন্দার আশঙ্কায় তেলের দাম ফের তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

এরই মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্যাজ়প্রম পাইপলাইনে গ্যাসের জোগান বন্ধ করা। এর মাধ্যমে জার্মানিকে গ্যাস সরবরাহ করে তারা। মস্কো বলেছে, মেরামতের কাজের জন্য বুধবার থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সেটি বন্ধ থাকবে। গত মাসেও একই কারণে কয়েক দিন বন্ধ ছিল।

বুলগেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পোল্যান্ডে গ্যাসের জোগান এর মধ্যেই বন্ধ করেছে রাশিয়া। অন্যান্য পাইপলাইনেও জোগান কমিয়েছে। ফলে শঙ্কিত ইউরোপের বিভিন্ন দেশ। পশ্চিমা দুনিয়া রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করায় এক সময় পাল্টা গ্যাসের জোগান বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল মস্কো।

একাংশের প্রশ্ন, বিভ্রাটের যুক্তিতে পাইপলাইন বন্ধ থাকার মেয়াদ বাড়লে গ্যাসের দাম আরও চড়ারও আশঙ্কা। যা মূল্যবৃদ্ধিকে আরও ঠেলে তুলবে।

আগস্টে ইউরোপীয় অঞ্চলের ১৯টি দেশের মূল্যবৃদ্ধির হার জুলাইয়ের (৮.৯%) চেয়ে বেড়ে হয়েছে ৯.১%। রাশিয়া প্রযুক্তিগত কারণ দেখালেও জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হেবেক-এর দাবি, ওই পাইপলাইনটিতে কোনো প্রযুক্তিগত ত্রুটি নেই।

সূত্র: আনন্দবাজার পত্রিকা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »