সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া করল মার্কিন বিমান
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২২, ১২:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া করল মার্কিন বিমান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান আন্তর্জাতিক আকাশসীমায় রাশিয়ার দুটি বোমারু বিমানকে ধাওয়া করেছে। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার আলাস্কা অঙ্গরাজ্যের কাছে মার্কিন যুদ্ধবিমান ধাওয়া করে। খবর এএফপির।

এনওআরএডির এক বিবৃতিতে বলা হয়েছে, আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে কার্যক্রম চালানোয় রাশিয়ার টিইউ-৯৫ বোমারু বিমান দুটিকে বাধা দেওয়া হয়।

এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এডিআইজেড) হচ্ছে একটি পরিসীমা, যেখানে শত্রুতামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে বাড়তি প্রতিক্রিয়া জানাতে জাতীয় আকাশসীমার অতিক্রম এয়ার ট্রাফিক পর্যবেক্ষণ করে থাকে।

এদিকে মস্কোর ইউক্রেন আগ্রাসনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ রয়েছে। তবে এনওআরএডি জানায়, এসব বোমারু বিমানকে কোনো হুমকি হিসেবে দেখা হচ্ছে না।

বিবৃতিতে বলা হয়, এডিআইজেডে প্রবেশ করা বিদেশি বিমানকে এনওআরএডি ইতিবাচক হিসেবে শনাক্ত করে এবং সেখান থেকে তাদের ধাওয়া করে তাড়িয়ে দেওয়া হয়। এ আকাশসীমায় বিদেশি বিমানের উপস্থিতি পর্যবেক্ষণ তাদের একটি নিয়মিত ও অত্যাবশ্যকীয় কাজ।

রাশিয়া সাধারণত বছরের এ সময়ে তাদের বার্ষিক পারমাণবিক মহড়া চালিয়ে থাকে। সেখানে এ দুই বোমারু বিমানের উপস্থিতি মহড়াসংক্রান্ত ছিল কিনা তা জানা যায়নি। ওই এলাকায় প্রায় নিয়মিতভাবে রাশিয়ার বিমানকে ধাওয়া করা হয়ে থাকে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »