সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলায় ১১ জন নিহত
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ১:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলায় ১১ জন নিহত

বাসস ডেস্ক : রাশিয়া বলেছে, সাবেক সোভিয়েত রাষ্ট্রের দুই বন্দুকধারী শনিবার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে যারা স্বেচ্ছায় ইউক্রেনে যুদ্ধে যেতে এসেছিল এবং এই হামলায় ১৫ জন আহত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় এই হামলার ঘটনা ঘটেছে।
রাশিয়া গত ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ৩ লাখ রাশিয়ানদের একত্রিত করার নির্দেশ দিয়েছেন যারা আগে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দিতে সম্মত হয়েছিলেন।
‘১৫ অক্টোবর একটি সিআইএস (কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেট) দেশের দুই নাগরিক বেলগোরোড অঞ্চলের পশ্চিম সামরিক জেলার একটি প্রশিক্ষণ রেঞ্জে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে।’ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো এ কথা জানায়।
‘এর ফলে, গুরুতর আহত ১১ জন মারা যায় এবং অপর ১৫ জন বিভিন্ন আঘাতের শিকার হয়েছে এবং তাদের চিকিৎসা সুবিধায় নিয়ে যাওয়া হয়েছে।’
মন্ত্রণালয় জানায়, দুই হামলাকারী ‘প্রতিশোধমূলক গুলিতে নিহত হয়েছে’।
সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন প্রজাতন্ত্রগুলো নিয়ে সিআইএস বা স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথ গঠিত হয়েছিল।
২১শে সেপ্টেম্বর আংশিক সংঘবদ্ধকরণের ঘোষণার পর থেকে ২ লাখের বেশি লোককে রাশিয়ান সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন যে, তার সৈন্যরা পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে একটি ‘সবচেয়ে কঠিন’ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যেটি কয়েক সপ্তাহ ধরে রাশিয়ান সেনাবাহিনীর আক্রমণের মুখে রয়েছে।
তারা কয়েক মাস ধরে রাশিয়ার দখলে থাকা পূর্ব ও দক্ষিণে ইউক্রেন ভূখন্ড ফিরিয়ে নিচ্ছে, কিন্তু কিছু এলাকায় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »