সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাশিয়ায় অস্ত্র গুদামে আগুন, সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২, ৯:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাশিয়ায় অস্ত্র গুদামে আগুন, সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের

রাশিয়ার একটি অস্ত্র গুদামে আগুন লাগার পর সেখানকার দুইটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটারেও কম দূরে বেলগ্রোদ প্রবেশে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে স্থানীয় গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ এক বিবৃতিতে বলেন, বেলগ্রোদ প্রদেশের ইউক্রেনের সীমান্ত থেকে ৫০ কিলোমিটারেরও কম দূরে তিমোনোভো গ্রামের কাছে একটি গোলাবারুদ ডিপোতে আগুন লেগেছে।

তিনি বলেন, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তিমোনোভো ও পার্শ্ববর্তী সোলোতি গ্রামের বাসিন্দাদের ‘নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া’ হয়েছে। কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে বলেও জানিয়েছেন তিনি।

ক্রিমিয়াতে একটি সামরিক ঘাঁটি এবং অস্ত্র গুদামে বিস্ফোরণের কয়েকদিন পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »