সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাশিয়া অস্ত্রের জন্য ইরানের দিকে হামাগুঁড়ি দিচ্ছে: জেলেনস্কি
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২২, ১২:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাশিয়া অস্ত্রের জন্য ইরানের দিকে হামাগুঁড়ি দিচ্ছে: জেলেনস্কি

অনলাইন ডেস্ক

ইউক্রেনজুড়ে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত করছে রাশিয়া। সম্প্রতি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে দেশটির অনেক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে। ফলে ব্ল্যাকআউটের কবলে ইউক্রেনের বহু এলাকার বাসিন্দারা।

এ নিয়ে সতর্ক করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সচেতন হতে হবে।

মঙ্গলবার রাতের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যেখানে সম্ভব হচ্ছে বিদ্যুৎ পুনরুদ্ধারে আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছি।

ইউক্রেনে হামলা জোরদারের জন্য ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করছে মস্কো। সিএনএনের সঙ্গে আলাপকালে মার্কিন বাহিনীর সাবেক কমান্ডিং জেনারেল মার্ক হার্টলিং অভিযোগ করে বলেন, পুতিনের বাহিনী এখন ফাঁপা। সামরিক সরঞ্জাম ও জনবল উভয় দিক থেকেই তাদের এ দশা তৈরি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শাহেদ-১৩৬ ড্রোনের জন্য তাদের এখন ইরানের কাছে হাত পাততে হচ্ছে।

এমন বাস্তবতায় জেলেনস্কিও বলেন, অস্ত্র সহায়তার জন্য রাশিয়া এখন তার মিত্র তেহরানের দিকে হামাগুঁড়ি দিয়েছে, যা দুর্বলতার ইঙ্গিত দেয়। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রাশিয়া ইরানের কাছে এ ধরনের সহায়তার অনুরোধ করছে। এটি ক্রেমলিনের সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্বের স্বীকৃতি।

রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এমন সহায়তা কৌশলগতভাবে তাদের কোনো উপকৃত হবে না। বিশ্বকে আরও প্রমাণ করবে রাশিয়া ধ্বংসের দিকে রয়েছে। সন্ত্রাসী কার্যকলাপে তার সহযোগীদের জড়ানোর চেষ্টা করছে।

অবশ্য ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »