মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


রাস্ট্রীয় মর্যাদা শেষে বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগমের দাফন সম্পন্ন
প্রকাশ: ৮ জুন, ২০২০, ৮:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাস্ট্রীয় মর্যাদা শেষে বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগমের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের দাফন সম্পন্ন হয়েছে ।সোমবার (৮ জুন) সকাল ৮টা ১০ মিনিটে বরিশাল নগরীর মুসলিম গোরস্থান মাদরাসা ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গার্ড অব অনার শেষে মুসলিম গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়।সামাজিক দূরত্ব নিশ্চিত করে জানাজায় মরহুমার স্বামী সংসদ সদস্য আবুল হাসানাত, ছেলে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, ছেলে আওয়ামী লীগ নেতা মঈন আব্দুল্লাহ, আশিক আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো ইউনুসসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জানাজা ও দাফন সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো ইউনুস।জানা গেছে, রোববার (৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকার শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, ৩ ছেলে ও ১ কন্যাসহ নাতি-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে প্রত্যক্ষদর্শী ছিলেন।তার এ মৃত্যুতে বরিশালের জেলা প্রশাসন শোক জানিয়ে এক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি,বরিশাল খবর২৪ ডটকম,বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল,আমার বরিশাল ২৪ ডটকমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »