রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাস্তার উপর সাঁকো
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাস্তার উপর সাঁকো

দেড় কোটি টাকা ব্যয়ে চলছে সংস্কার কাজ
যাতায়াতে ভোগান্তি কয়েক হাজার মানুষের
পানির স্রোতে রাস্তার এক অংশ বিলীন

রাস্তায় কার্পেটিংয়ের কাজ শেষ করার আগেই চলাচল করতে হচ্ছে বাঁশ ও সুপারি গাছ দিয়ে তৈরি সেতু দিয়ে। এমনই একটি চিত্র গতকাল চোখে পড়েছে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লামচরী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত আগস্টের প্রথম দিকের পূর্ণিমার জোয়ার আর ফুসে উঠা সাগরের পানির স্রোতে লামছরি গ্রামের রাস্তার এক অংশ বিলীন হওয়ায় সাকো দিয়ে পার হতে হয়েছে গ্রামবাসীদের। বর্তমানে পানি না থাকলেও রাস্তার কয়েক স্থানের কার্পেটিং নেই। পানির স্রোতে পিচ, পাথর, ইটের খোয়া ও বালু ভেসে গিয়েছে।

স্থানীয় বাসিন্দা বেল্লাল হোসেন জানান, চরবাড়িয়া ইউপির তালতলী বাজার থেকে গনি মেম্বরের হাট পর্যন্ত এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। গত জানুয়ারি মাসে সড়কের সাড়ে তিন কিলোমিটার অংশ কার্পেটিংয়ের কাজ শুরু হয়। এখনও কাজ শেষ হয়নি।

তিনি বলেন, এ সড়কের এক পাশে কীর্তনখোলা নদীর অপর পাশে আড়িয়াল খা নদী। গত মাসের জোয়ারে রাস্তাটি ডুবে যায়। রাস্তার লাল মিয়া আকনের বাড়ি থেকে গনি মেম্বারের হাট পর্যন্ত অংশের তিন স্থান দিয়ে পানি প্রবল স্রোত যাওয়া-আসা করেছে। এতে তিন স্থানের পিচ, পাথর, খোয়া ও বালু ভেসে গেছে। রাস্তার ওই তিন স্থানে ২০/২৫ ফুট অংশ ভেসে যাওয়ায় বর্তমানে চলাচল করতে কষ্ট হয় গ্রামবাসীর।

পারভেজ নামের আর এক বাসিন্দা বলেন, জোয়ারের পানির স্রোতে চলাচলের জন্য গনি মেম্বরের হাট সংলগ্ন এলাকায় বাসিন্দারা বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাকো তৈরি করে চলাচল করেছেন গ্রামবাসী। এখনও সড়কের মধ্যে সাকোটি রয়েছে।

স্থানীয় সরকারের বরিশাল সদর উপজেলা প্রকৌশলী সৈয়দ মাইনুল মাহমুদ বলেন, তালতলী বাজার থেকে গণি মেম্বারের বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার সড়কের সংস্কারের অভাবে কয়েক বছর আগে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সংস্কারের জন্য ‘এসএইচ এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কার্পেটিংয়ের কাজ করছে। কাজ এখনও শেষ হয়নি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সড়কের তিনটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।

বরিশাল উপজেলা প্রকৌশলী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেবেন। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। রাস্তা মেরামত করে দেয়া হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »