মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাস্তার নামে বাঁধ দিয়ে খাল দখলের পাঁয়তারা
প্রকাশ: ২৫ মে, ২০২১, ৭:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাস্তার নামে বাঁধ দিয়ে খাল দখলের পাঁয়তারা

সজ্ঞিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

দিনদুপুরে দখল হয়ে যাচ্ছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের পরান বল্লার খাল। প্রায় চার কিলোমিটার লম্বা এ খালটির গভীরতা প্রায় ২০ ফুট এবং প্রস্থ দেড়শ’ ফুট।
সারা বছর খালটির প্রবহমান পানি কালিরচর গ্রামের কয়েক হাজার মানুষের কৃষি কাজসহ দৈনন্দিন চাহিদা মেটাচ্ছে। এমন একটি গুরুত্বপূর্ণ খাল এলাকার কয়েক প্রভাবশালী বাঁধ দিয়ে দখল করার পাঁয়তারা করছে। এতে খালের দুই পাড়ের বাসিন্দারা ভবিষ্যতে পানি সংকটসহ বিভিন্ন সমস্যায় পড়ার আশঙ্কা করছেন।
এরই মধ্যে গ্রামের লোকজন অবিলম্বে বাঁধ তৈরির কাজ বন্ধ করে খালটি দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট দফতরে লিখিত আবেদন করেছে।
অভিযোগে বলা হয়েছে, কালিরচর গ্রামবাসীর প্রাকৃতিক পানির একমাত্র উৎস পরান বল্লার খাল। বর্ধিষ্ণু গ্রাম কালিরচরের অন্তত দুই হাজার পরিবারের কয়েক হাজার হেক্টর জমির চাষাবাদ ও পারিবারিক পানির প্রয়োজন মেটায় এ খালের পানি।
ব্যাপক গভীরতার কারণে কখনই খালের দুই পাড়ের বাসিন্দাদের মিষ্টি পানির সংকটে পড়তে হয়নি। এছাড়া বেশ কিছু পরিবারের খালে মাছ ধরা জীবিকার প্রধান অবলম্বন।
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরান বল্লার খাল ঘুরে দেখা যায়, খালের মাঝখানে বাঁশ ও নেট দিয়ে তৈরি বেড়ার বাঁধ দিয়ে বিভিন্ন পয়েন্টে মাটি ভরাট করা হচ্ছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন আগে এ খালটি জরবদখল করে রাস্তার নামে বাঁধ দিচ্ছে কালিরচর এলাকার কয়েকজন প্রভাবশালী।স্থানীয় সাবেক ইউপি মেম্বার মোকছেদ হাওলাদার জানান, দুই পাড়ের অন্তত দুই হাজার হেক্টর কৃষি জমিতে বোরো, আউষ, আমন ধান, তরমুজ, মুগডালসহ কৃষিকাজে এ খালের পানির ব্যবহার হয়। খালটিতে বাঁধ দেয়া হলে চাষাবাদ ব্যাহত হবে।
কালিরচর গ্রামের বাসিন্দা শহিদ হাওলাদার, মান্নান হাওলাদার ও রাজ্জাক সিকদারসহ কয়েকজন কৃষক জানান, স্থানয়ীরা যুগ যুগ ধরে পরান বল্লার খালে জাল দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছে এবং কৃষিকাজে পানি ব্যবহার করছে। প্রভাবশালীরা খালটি জবরদখল করে নেয়ায় স্থানীয় কৃষক পরিবারের লোকজন জমির মাঠে সেচ দিতে পারবে না। বরং খালটিপ্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় গ্রামের মানুষের বেঁচে থাকাটাই দায় হয়ে পড়বে।
বাঁধ দিয়ে পরান বল্লার খাল দখলের অন্যতম কালিরচর গ্রামের আনছার ডাক্তার বলেন, নিজের পকেটের টাকায় খালের পশ্চিম পাশে স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ আশপাশের মানুষের হাঁটাচলার সুবিধার জন্য খালে রাস্তা করে দিচ্ছি। এতে অন্যায় কিছু হচ্ছে না। মানুষের সুবিধার জন্য কাজ করছি।
এ বিষয়ে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, নদী-খাল-বিল লিজ দেয়ার যেমন কোনো নিয়ম নেই; তেমনি বাঁধ দেয়াটাও সম্পূর্ণ অবৈধ। বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »