বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সহায়তার আহ্বান জাতিসংঘের
প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সহায়তার আহ্বান জাতিসংঘের

কূটনৈতিক প্রতিবেদক

রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। সেই সঙ্গে সাগরে রোহিঙ্গাদের জীবন রক্ষায় সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। শুক্রবার জেনেভা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার জানান, ২০২২ সালে কমপক্ষে ২ হাজার ৪০০ রোহিঙ্গা বাংলাদেশ ও মিয়ানমার থেকে বের হওয়ার চেষ্টা চালিয়েছেন। এর মধ্যে ২০০ জনেরও বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে সাগরে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, অতিরিক্ত মানুষ বোঝাই এবং অনিরাপদ নৌকা রোহিঙ্গাদের নিয়ে সমুদ্রে কোনো ধরনের সাহায্য ছাড়াই ভাসছে। ভলকার তুর্ক এ রোহিঙ্গাদের খুঁজে বের করে রক্ষা করতে অঞ্চলের দেশগুলোকে সমন্বিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বলেন, স্বেচ্ছায় ও পূর্ণ সম্মানের সঙ্গে মানবাধিকারসহ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য জরুরি ভিত্তিতে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »