সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সক্রিয় সদস্য আটক
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০১৯, ৯:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সক্রিয় সদস্য আটক

পটুয়াখালী প্রতিনিধিঃ

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন, এর নেতৃত্বে অদ্য ১৭ অক্টোবর ২০১৯ তারিখে সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সক্রিয় সদস্য মোঃ হাচিবুর রহমান(১৯), পিতাঃ খবির উদ্দিন মোল্লা, সাং দেউলী, থানাঃ মোহাম্মদপুর, জেলাঃ মাগুরাকে আটক করেন।

ঘটনার বিবরণে জানা যায় যে, অভিযুক্ত হাচিবুর রহমান আনুমানিক ৩মাস পূর্বে “পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোঃ কাওছার মিয়া, পিতাঃ জয়নাল মিয়া, সাং গঙ্গাসাগর, জেলাঃ বি-বাড়িয়া” ভূয়া পরিচয় ব্যবহার করে পটুয়াখালী সদরের উত্তর হাজিখালী গ্রামের জনৈক বিদেশ প্রত্যাগত ধনাঢ্য পরিবারের দশম শ্রেনী পড়–য়া এক মেয়েকে বিবাহ করে। এছাড়া ঢাকায় ভাড়ায় বসবাসরত বিলাশ বহুল ফ্ল্যাটকে নিজেদের ফ্ল্যাট হিসাবে দাবি করে এবং ঢাকার বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব জমি রয়েছে বলে মেয়ে পক্ষকে তার সপক্ষে ভূয়া কাগজপত্র দেখায়। উক্ত প্রতারকের অপর সহযোগী মোঃ মনিরুল ইসলাম নিজেকে মন্ত্রনালয়ের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে ঐ মেয়ের চাচাতো বোনকে বিবাহ করে এবং মোটা অংকের যৌতুক আদায় করে। শুধু তাই নয়, হাচিবুর এবং মনিরুল উভয়েই ঐ এলাকায় অনেককেই মন্ত্রনালয়ে চাকুরী দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ আনুমানিক ৮/১০ দিন পূর্বে উক্ত দুই প্রতারক তাদের দুই কথিত স্ত্রীদের নিকট থেকে সোনার গহনা ও ব্যবহৃত মোবাইল সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

এ সংক্রান্তে ভিক্টিমদের পরিবার পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। (পটুয়াখালী সদর থানার জিডি নং ৩০৩, তারিখঃ ০৭-১০-২০১৯) এবং অভিযুক্ত প্রতারকদের আটকের ব্যাপারে র‌্যাবের সহযোগিতা কামনা করেন।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য সকাল ১০.০০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ হাচিবুর রহমান(১৯) @ মোঃ কাওছার মিয়াকে আটক করেন।

আটককৃত মোঃ হাচিবুর রহমান(১৯) এই প্রতারনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। উল্লেখ্য তিনি এবং তার ভগ্নিপতি মোঃ মনিরুল ইসলাম @ সাইফুল দীর্ঘদিন যাবৎ এই প্রতারনা সাথে জড়িত আছেন বলে জানান। আটককৃত মোঃ হাচিবুর রহমানকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »