সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়
প্রকাশ: ৮ জুলাই, ২০২২, ৮:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়

অথচ গত ২৬ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর বদলে যায় সদরঘাটের স্বাভাবিক চিত্র। যাত্রী খরায় ভুগছিল লঞ্চগুলো। কিন্তু ঈদযাত্রার চতুর্থদিনে সদরঘাট ফিরে এসেছে তার চিরচেনা ব্যস্ততম চেহারায়। শুক্রবার (৮ জুলাই) সদরঘাট লঞ্চঘাটে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

এদিকে গত কয়েক দিন ফাঁকা থাকার পর ফের লঞ্চগুলো ভরতে দেখে হাসি ফিরেছে কর্মীদের মুখে। এর আগে যাত্রীদের নানা সুবিধা দিয়েও যাত্রী পাচ্ছিল না লঞ্চগুলো। অবশেষে কেটেছে সেই খরা।

শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ বাড়তে থাকে সদরঘাটে।   ঈদুল আজহার ছুটিতে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী নিয়ে সদরঘাট ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। আগামী কয়েকদিন ঈদ উপলক্ষে এমন যাত্রী চাপ থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

একাধিক লঞ্চের টিকেট কাউন্টার ও সংশ্লিষ্টরা জানান, ডেকে ভিড় বেশি, মধ্যম আয়ের মানুষেরা ডেকে যাচ্ছেন। কেবিনগুলো পরিপূর্ণ হতে শুরু করেছে। এখন আগের চেয়ে যাত্রীর চাপ বেশি।

যাত্রীদের চাপ সামাল দিতে ঢাকা-বরিশাল রুটে থাকছে স্পেশাল লঞ্চ সার্ভিস। নির্ধারিত ট্রিপের অতিরিক্ত হিসেবে শুক্রবার ভোর ৬টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে সুরভী-৮।

সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বরিশালে যাওয়ার জন্য পারাবাত-১৮, সুন্দরবন-১০, কীর্তনখোলা-১০, সুন্দরবন-১২, মানামীসহ বিলাসবহুল ১০টি বড় লঞ্চ অপেক্ষায় রয়েছে।

সুন্দরবন-১২ লঞ্চের এক যাত্রী ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে কেবিন নিয়েছেন ১ হাজার টাকায়। তিনি বলেন, আগে চিন্তায় করা যেত না ঈদের আগে ঘাটে এসে কেবিন পাব। নিরাপদে যেতে পেরে ভাল লাগছে।

এমভি যুবরাজ-৭ এর যাত্রী শাহাব উদ্দিন স্বরুপকাঠি যাবেন। তিনিও কেবিন পেয়েছেন ঘাটে এসে। তিনি বলেন, পদ্মা সেতু হওয়ার পর ঈদযাত্রায় ভিড় থাকলেও আগের মতো দমবন্ধ পরিস্থিতি নেই। স্বস্তিতে বাড়ি যাওয়া যাবে।

পারাবাত-১৮ লঞ্চের কর্মী শামীম হোসেন বলেন, ঈদে অবশেষে যাত্রী ফিরেছে লঞ্চে। যাত্রী খরায় ভোগার শঙ্কা থাকলেও সেটার বদলে ভালো যাত্রী পাওয়া যাচ্ছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ সদরঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. শহীদ উল্যাহ বলেন, ঈদে মানুষের বাড়ি ফেরা আরামদায়ক করতে ১৫০টির বেশি লঞ্চ প্রস্তুত আছে। যাত্রীদের চাপ থাকলেও লঞ্চ সংকট হবে না। লঞ্চ যাত্রা সুন্দর ও আরামদায়ক করতে আমদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »