সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লিজ ট্রাসের ফোন হ্যাক হওয়ার অভিযোগের তদন্ত দাবি
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২২, ৮:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লিজ ট্রাসের ফোন হ্যাক হওয়ার অভিযোগের তদন্ত দাবি

আর্ন্তজাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় তার ফোন হ্যাক হওয়ার অভিযোগের তদন্ত করার জোর দাবি উঠেছে।

দ্য মেইল ​​অন সানডে পত্রিকা এক প্রতিবেদনে বলেছে, ট্রাস এবং বিদেশি সরকারি কর্মকর্তাদের মধ্যে ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে গোপনীয় বার্তা প্রতিপক্ষের বিদেশিদের হাতে চলে গেছে।

মেইল পত্রিকা লিখেছে, বিগত গ্রীষ্মে টোরি দলের নেতৃত্বের লড়াই নিয়ে প্রচারণার সময় ফোন হ্যাকের ঘটনা ধরা পড়লেও খবরটি চেপে রাখা হয়েছিল।

ব্রিটিশ সরকার বলেছে. তারা সাইবার-হুমকির বিরুদ্ধে ‘শক্তিশালী’ সুরক্ষা মোতায়েন রেখেছে।

সরকারি
মুখপাত্র আরো বলেছেন, সরকার কোনো ব্যক্তি পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করে না।

রবিবারের মেইল পত্রিকা আরো দাবি করেছে, ওই হ্যাক সম্পর্কে বিশদ বিবরণ তত্কালীন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং মন্ত্রিপরিষদ সচিব সাইমন কেস মিলে ধামাচাপা দিয়েছেন।

সংবাদপত্রটি আরো বলেছে, লিজ ট্রাস এবং তার ঘনিষ্ঠ বন্ধু অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া কোয়াসি কোয়ার্টেংয়ের মধ্যকার গোপনীয় বার্তাগুলোও কথিত হ্যাকের ঘটনায় ফাঁস হয়েছিল।

আদৌ কোনো হ্যাক হয়ে থাকলে কীভাবে তা ঘটেছে সেটি স্পষ্ট নয়। তবে যুক্তরাজ্যের বিরোধী দলগুলো বিষয়টি লুফে নিয়েছে।

ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, একটি বৈরি রাষ্ট্রের দ্বারা এ ধরনের সাইবার আক্রমণের ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা সমস্যা উঠে এসেছে। আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থাগুলো তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

কেন এবং কীভাবে এই তথ্য ঠিক এখনই চুরি বা ফাঁস হলো তা নিয়েও গুরুতর নিরাপত্তাগত প্রশ্ন রয়েছে। এটি জরুরিভাবে তদন্ত করে দেখা উচিত।

সূত্র: বিবিসি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »