
কুষ্টিয়া শহরের বাসিন্দা ইয়াসিন আলী (৫৬) লিভার ক্যানসারে আক্রান্ত। ছয় মাস আগে তাঁর এই রোগ শনাক্ত হয়। এরপর তিনি ভারতের চেন্নাইতে গিয়ে চিকিৎসা শুরু করেন। বর্তমানে বাংলাদেশে তাঁর কেমোথেরাপি চলমান। তাঁর এক মেয়ে (৭) ও এক ছেলে (১৬) রয়েছে। তিনি ঠিকাদারি পেশায় ছিলেন। কিন্তু শারীরিক জটিলতার কারণে কয়েক বছর ধরে তিনি এ কাজ চলমান রাখতে পারেননি।
নিজের সঞ্চয় ও পরিবারের সদস্যদের সহযোগিতায় তাঁর চিকিৎসা শুরু করা হলেও বর্তমানে তা চলমান রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি দেশের ও প্রবাসের মানুষের কাছে চিকিৎসা সহায়তার অনুরোধ জানিয়েছেন।
সাহায্য পাঠানো যাবে— ব্যাংক হিসাবের নাম: মো. ইয়াসিন আলী, হিসাব নম্বর: ০১০০০২৩৯২৫৭১৫, জনতা ব্যাংক লিমিটেড, সুকান্ত বিপণি শাখা, কুষ্টিয়া। 01842436436 (বিকাশ), 01713436436 (নগদ)। বিজ্ঞপ্তি