প্রতিবেদনে বাংলাদেশে চার ধরনের দূষণে মৃত্যুর সংখ্যার হিসাব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বায়ু, পানি, সিসা ও কর্মক্ষেত্রে দূষণের শিকার হয়ে এ দেশে মারা গেছে ২ লাখ ১৫ হাজার ৮২৪ জন।
দূষণে মৃত্যুর সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে ভারত। দেশটিতে মারা গেছে ২৩ লাখ ৫৭ হাজার ২৬৭ জন। বায়ুদূষণে মৃত্যুর দিক থেকেও ভারত শীর্ষে, তারপর যথাক্রমে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের অবস্থান।
পানিতে আর্সেনিক সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ, ভারত ও চীন। পানিতে আর্সেনিকের কারণে ক্যানসার, কিডনিজনিত রোগ, হৃদ্রোগ ও স্নায়ুজনিত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে।
প্রতিবেদনটির প্রধান লেখক রিচার্ড ফুলার বলেন, জনস্বাস্থ্যের ওপর দূষণ ব্যাপকভাবে প্রভাব ফেলছে। আর এই মারাত্মক ক্ষতিকর প্রভাবের বোঝা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো বয়ে বেড়াচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর বায়ু, সিসা ও রাসায়নিক দূষণ নিরসনের ওপর জোর দেওয়া প্রয়োজন। সেই সঙ্গে অতিদ্রুত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিশুদ্ধ, নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে। সরকারি ও বেসরকারি দাতা সংস্থাগুলোর পরিবেশদূষণ ব্যবস্থাপনার জন্য অর্থ বরাদ্দ করার ওপরও জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে।






বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা
বড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আবুল বাশার
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন
ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন
পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
পিআইবি: ভুয়া সেমিনার, জাল স্বাক্ষর ও ২৪ লাখ টাকার বিল – অনুসন্ধানে বড় দুর্নীতির ইঙ্গিত
পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ