শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিবের উপহারে বুবলীর চোখে জল!
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২, ৫:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শাকিবের উপহারে বুবলীর চোখে জল!

ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।

রোববার (২০ নভেম্বর) চিত্রনায়িকা বুবলীর ছিল জন্মদিন। নিজের জন্মদিনটা কেমন করে কাটালেন তা জানতে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে তেমন কোনো আয়োজন হয়নি এবারের জন্মদিনে। দিনটিতে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। কারণ, তিনি চাননি পরিচালকের আর্থিক ক্ষতি হোক।

এ প্রসঙ্গে বুবলী বলেন, এখন আমার ডেট দেওয়া ছিল “জসিম উদ্দিনের ‘মায়া’ ছবির শুটিংয়ে। বর্তমাসে আছি উত্তরার একটি শুটিং হাউজে। আগে থেকেই শিডিউল দেওয়া। জন্মদিনের কারণে পরিবর্তন করিনি। কারণ, শিডিউল দিয়েও একটা দিন কাজ না করলে পরিচালকের অনেক ক্ষতি হতো। তাই কারও ক্ষতি করতে চাই না।’এই সূত্র ধরেই তার কাছে জানতে চাওয়া হয় এবারের জন্মদিনে শাকিব খান কি উপহার দিলেন? প্রশ্নের উত্তরে কিছুটা হেসে তিনি জানালেন, ‘দেখুন ভাই, সে (শাকিব খান) নিজের জন্মদিন নিয়েই তেমন একটা এক্সাইটেড থাকে না। ওভাবে আয়োজন করে পালনও করে না। আমার জন্মদিন উপলক্ষে সে একদিন আগেই উইশ করেছে। এ ছাড়া গত সপ্তাহে আমাকে সে উপহার দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি আগে থেকে জানতাম না কি ছিল সেই উপহার। আমি খুলে দেখিনি পরে যখন খুলে দেখলাম সেটা ছিল ডায়মন্ডের নাকফুল। দেখে আমার চোখে জল চলে এসেছিল। নাকফুলটি হাতে নিয়ে আমি ইমোশনাল হয়ে গেছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।”

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর। গত ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি পোস্ট করে সন্তান জন্মের খবর জানান তারা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »