শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শাহরুখের কাছে যে আবদার মিমির
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শাহরুখের কাছে যে আবদার মিমির

 বিনোদন ডেস্ক 

শাহরুখের কাছে যে আবদার মিমির

‘বেশরম রঙ’ গানের মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বিদ্ধ শাহরুখ। এর মাঝেই শনিবার সন্ধ্যায় টুইটারে এসআরকে-ঝড়। এদিন ১৫ মিনিটের জন্য টুইটারে ফ্যানদের সঙ্গে আড্ডা দিলেন শাহরুখ। হ্যাঁ, #AskSRK সেশনে ভক্তদের হাজারো প্রশ্নের জবাব দিলেন।

‘বেশরম রঙ’ গানে শাহরুখের সুদর্শন চেহারা দেখে রীতিমতো ভক্ত হয়ে গেছে মিমি চক্রবর্তী। আর তাই প্রকাশ্যেই ভালোলাগার কথা জানিয়ে টুইট করেন তিনি। এর আগে বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা হয়েছিল দুজনের। শাহরুখ খানের সেই উজ্জ্বল উপস্থিতির স্মৃতি এখনো তরতাজা মিমির মনে। এর মাঝেই শাহরুখের #AskSRK সেশন অংশ নেওয়া থেকে নিজেকে আটকে রাখতে পারলেন না তৃণমূল সাংসদ।

এদিন আবদারের সুরে মিমি লেখেন— পাঠান ২-এ আমাকে কাস্ট করবে শাহরুখ? আর প্রতিবারের মতো ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

যদিও বাংলার তারকা সাংসদের এ টুইট চোখে পড়েনি কিং খানের। তাই জবাব পাননি মিমি। এ নিয়ে এর পর এক টুইটার ইউজার লেখেন— ‘উনি বাঙালিদের প্রশ্নের জবাব দিচ্ছেন না। আমি তো শুরু থেকে চেষ্টা করছি…’। এই কথা শুনে শাহরুখের পক্ষ নেন মিমি।

নেটিজেনের উদ্দেশে তার বার্তা, এ ধরনের কথা বলো না। উনি আমাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ছুটে এসেছিলেন। উনি এসআরকে, লাখ লাখ মানুষ চেষ্টা করছে ওনার কাছে পৌঁছানোর (টুইটের মাধ্যমে), কোনো মানুষের পক্ষেই সবার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহরুখকে ঘিরে ধরেছিলেন টলি নায়িকারা। শুভশ্রী থেকে শ্রাবন্তী— সবাই এসআরকের সঙ্গে ছবি তুলতে হামলে পড়েন। নিরাশ করেননি শাহরুখও। সবার সঙ্গে ধৈর্য ধরে ছবি তোলেন শাহরুখ। ঝটিকা সফরে কলকাতা এলেও, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের শোজ স্টপার ছিলেন শাহরুখ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »