বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


শিক্ষা কর্মকর্তাকে অপহরণের অভিযোগে শ্রমিকলীগ নেতা গ্রেফতার
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিক্ষা কর্মকর্তাকে অপহরণের অভিযোগে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

 বরগুনা প্রতিনিধি 

স্ত্রীর বদলি নিয়ে ক্ষোভের জেরে বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় বরগুনা সদর উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করেন বরগুনা সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফুজ্জামান।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, এখন শিক্ষা অফিসের সব কার্যক্রম অনলাইনে হয়ে থাকে। কিন্তু পলাশের স্ত্রী প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইশরাত জাহান সুরভির অনলাইনে বদলীর আবেদনে ত্রুটি থাকায় তার বদলী হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে পলাশসহ ৩ জন বাজার সড়ক থেকে আমাকে মটরসাইকেল থেকে নামিয়ে জোরপূর্বক একটি ঘরে মধ্যে নিয়ে আটক করে নির্যাতন করে। একপর্যায় পকেটে থাকা টাকা ছিনতাই করে সাদা স্টাম্পে সাক্ষর রাখে। 

তিনি আরও বলেন, এ ঘটনা কাউকে বললে আমার বসতঘর পুড়িয়ে দেওয়াসহ হত্যার হুমকি দিয়ে ওই রাতেই আমাকে ছেড়ে দেয়া হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসক জানতে পেরে থানায় মামলা করা হয়। আমি ও আমার পরিবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

বরগুনা থানার ওসি আলী আহম্মদ বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে পলাশ নামের একজনকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।

এ ব্যপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এর আগে ওই ব্যক্তি আমার অফিসে এসেও জবরদস্তি করার চেষ্টা করেন। এখন আইন অনুযায়ী বিষয়টি সমাধান হবে।

এ বিষয়ে বরগুনা জেলা শ্রমিক লীগের সভাপতি আব্বাস হোসেন মন্টু বলেন, পলাশ শ্রমিক লীগের কেউ নয়। তার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »