শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শিক্ষিকার বাসা থেকে লুট হওয়া স্বর্ণসহ বরিশালের দুই জুয়েলার্স ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিক্ষিকার বাসা থেকে লুট হওয়া স্বর্ণসহ বরিশালের দুই জুয়েলার্স ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।

বরিশাল সদর উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বাসা থেকে লুট হওয়া স্বর্ণসহ দুই জুয়েলার্স ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বরিশাল নগরীর কালিবাড়ী রোডে দুই ব্যবসায়ীর জুয়েলার্স থেকে স্বর্ণ উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। দুই দিন পূর্বে শিক্ষিকার বাসায় ডাকাতির সাথে জড়িত ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই জুয়েলার্স ব্যবসায়ী হলেন : কালিবাড়ী রোডের উত্তম অলংকার ভবনের মালিক গোবিন্দ সরকার ও এসডি গিনি হাউজের মালিক শ্যামল দাস। গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলো : বাকেরগঞ্জের রবিপুর এলাকার মোতাহার শরীফের ছেলে আল আমিন শরীফ, একই এলাকার আলতাফ শরীফের ছেলে খোকন শরীফ, তার চাচাতো ভাই হালিম শরীফ ও সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের হিরন নগরের বাসিন্দা মামুন। মহানগর পুলিশের বন্দর থানার পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানান, গত ২০ সেপ্টেম্বর সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের মৌলভীর হাট এলাকার বাসিন্দা স্কুল শিক্ষিকা ইসরাত জাহান ইভার ঘরে ডাকাতি হয়। ডাকাতরা বাসা থেকে প্রায় ৪ ভরি স্বর্নালংকার ও নগদ টাকা লুট করে। এ ঘটনায় তার দেবর কামরুল হোসেন খান বাদী হয়ে বন্দর থানায় মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দুই দিন পূর্বে বিভিন্ন স্থান থেকে চার ডাকাত সদস্য আল আমিন, খোকন, হালিম ও মামুনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার দুপুরে নগরীর কালিবাড়ি রোডের উত্তম অলংকার ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে ডাকাতদের লুট করা স্বর্নের দুই ভরি ও ৬ আনা উদ্ধার করা হয়। ডাকাতিকৃত স্বর্ণ কেনার অভিযোগে মালিক গোবিন্দ সরকারকে আটক করা হয়। পরে এসডি গিনি হাউজের মালিক শ্যামল দাসকে ডাকাতদের লুট করা একআনা এক রত্তিসহ গ্রেপ্তার করা হয়। পরিদর্শক আরো জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সকলে ১৬১ ধারায় পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডাকাতিতে তারা ৮ জন অংশ নিয়েছিলো। অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, লুট করা মালামাল উদ্ধার ও আরো জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল মহানগর হাকিমের কাছে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। উল্লেখ্য, বরিশালের বেশকিছু সনামধন্য স্বর্ণের দোকানে চোরাই এবং ডাকাতির স্বর্ণ কেনা-বেচার অভিযোগ দীর্ঘদিনের।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »