শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শিরোপার দৌড়ে সবার উপরে ব্রাজিল
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২, ৬:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিরোপার দৌড়ে সবার উপরে ব্রাজিল

শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। আর মাত্র কয়েক ঘণ্টা পরই কাতারের মাটিতে পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবেচেয়ে বড় মহাযজ্ঞের। বিশ্বজয়ের মহারণে মাঠ কাঁপাতে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এরই মাঝে ভক্ত-সমর্থক থেকে শুরু করে ফুটবল বোদ্ধাদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে কে জিতবে বিশ্বকাপ এই নিয়ে। 

বিভিন্নজন করেছেন ভবিষ্যদ্বাণী। কারো মতে লিওনেল মেসির আর্জেন্টিনা এবার বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার, কেউ বা বলছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কথাও। কারো কাছে শোনা যাচ্ছে বিশ্বকাপের শিরোপা নিজেদের কাছেই ধরে রাখবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। 

তেমনভাবেই বৃটেনের ক্রীড়া বিশ্লেষণ কোম্পানি অপটা স্পোটর্স ডাটা জানিয়েছে এবারের বিশ্বকাপ জেতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে ব্রাজিল।
 
২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। কাতার বিশ্বকাপ জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে তাদের। ডাটা পর্যালোচনা করার পর এমনই তথ্য তুলে ধরেছে অপটা স্পোটর্স ডাটা কোম্পানি। কৃত্রিম উপায়ে পারফরম্যান্সের পরিসংখ্যান মডেল ব্যবহার করে বিশ্বকাপ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছে প্রতিষ্ঠানটি। 

২০২২ বিশ্বকাপে কে জিতবে, সেটি জানাতে ভবিষ্যদ্বাণী মডেলে প্রতিটি ম্যাচের ফলাফলের সম্ভাব্য জয়, ড্র বা হার, পরিসংখ্যান ও পারফরম্যান্স, দলের র‍্যাংকিং, বাজির দর ব্যবহার করেছে অপটা স্পোটর্স ডাটা কোম্পানি।
 
অপটা স্পোটর্সের সব পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ব্রাজিলের। পাঁচবারের বিশ্বজয়ী সেলেসাওরাই এবার ট্রফি জয়ের জন্য ফেভারিট। মডেল অনুযায়ী ট্রফি জয়ে ১৬ শতাংশ সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ফেভারিট হিসেবেও ফাইনালে ওঠার সর্বোচ্চ ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে হলুদ জার্সিধারীদেরই।

 
বিশ্বকাপ জয়ে ব্রাজিলের পরের স্থানেই আছে আর্জেন্টিনা। এই বছরের বিশ্বকাপ জয়ে সম্ভাবনাময়ী দ্বিতীয় দল গ্রুপ সি’তে থাকা আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বাধীন আলবিসেলেস্তাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৩%।

অপটা স্পোটর্সের পর্যালোচনায় শিরোপা জয়ের শীর্ষ পাঁচ দলের তালিকায় আরও রয়েছে ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড। ফ্রান্সের ১২%, স্পেনের ৯% এবং ইংল্যান্ডের রয়েছে ৯% সম্ভাবনা।

শিরোপা জয়ে জন্য তৃতীয়স্থানে থাকলেও টুর্নামেন্টের নকআউট পর্যায়ে যোগ্যতা অর্জনে সর্বোচ্চ ৯১% সম্ভাবনা রয়েছে ফ্রান্সের। শিরোপা জয়ে সবার উপরে থাকা ব্রাজিলের এক্ষেত্রে সম্ভাবনা ৮৯%।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »