মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


শিশুকে জ্যান্ত কবর! কান্নার আওয়াজ পেয়ে উদ্ধার
প্রকাশ: ২৮ মে, ২০২০, ৫:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিশুকে জ্যান্ত কবর! কান্নার আওয়াজ পেয়ে উদ্ধার

অনলাইন ডেস্কঃ
ভারতের উত্তরপ্রদেশে মাটিতে পুতে রাখ এক সদ্যোজাত শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। কাদামাটির তলা থেকে উঠে এল তার কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। ঝোপঝাড়ের পাশে থাকা কাদামাটির তলা থেকে উদ্ধার করা হয় ওই শিশুটিকে।জীবন্ত অবস্থাতেই শিশুটিকে কেউ বা কারা সেখানে পুঁতে রেখে গেছিল বলে মনে করা হচ্ছে। তবে রাখে আল্লাহ মারে কে? শিশুটিকে কবর দিয়ে চলে যাওয়া হলেও তার একটি পায়ের পাতা কোনওভাবে মাটির উপরে থেকে যায়। সেই সঙ্গে কাদামাটির তলায় চাপা পড়া অবস্থায় চিল চিৎকারে সেও নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল, যা কানে গিয়ে পৌঁছায় স্থানীয় মানুষজনের।ভারতে করোনা তাড়াতে ভক্তের মস্তকছেদ করল পুরোহিত শিশুর কান্নাকে অনুসরণ করে এলাকার মানুষজন সেখানকার একটি বাড়ির পাশে থাকা ঝোপঝাড়ের কাছে গিয়ে সন্ধান শুরু করে। কাদা এবং বালিতে একাকার ওই এলাকায় সন্ধান চালাতে চালাতে তাঁরা ঠোক্কর খায় সদ্যোজাতের মাটির উপরে বেরিয়ে থাকা পায়ের পাতায়। তারপরেই তাড়াতাড়ি কাদামাটির তলা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা।উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগর জেলার সোনৌড়া গ্রামের ওই ঘটনায় স্থানীয় মানুষজন থেকে পুলিশ প্রশাসন, সকলেই নড়েচড়ে বসেছে। জানা গেছে, উদ্ধার হওয়া শিশুটি একটি ছেলে।নবজাতককে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে পরিষ্কার করে নানারকম পরীক্ষা-নিরীক্ষা করেন। শিশুটির শরীরে করোনা সংক্রমণ আছে নাকি সেই পরীক্ষাও করা হয়। যদিও সেই রিপোর্টে উদ্বেগজনক কিছু মেলেনি। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই নবজাতক এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে তাঁর পেটের মধ্যে কিছু কাদামাটি ঢুকে গেছে বলে মনে করা হচ্ছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে বলে জানা গেছে।উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ২৬০ কিলোমিটার দূরের ওই গ্রামের ঘটনাটি বেশ সাড়া ফেলেছে সেখানে। কে বা কারা ওই কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »