● ●


শীত-কুয়াশায় জনদুর্ভোগ
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ৪:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শীত-কুয়াশায় জনদুর্ভোগ

দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য হ্রাসে শীতের অনুভূতি বেড়েছে : চুয়াডাঙ্গায় দিনের তাপমাত্রা ১৫.৭, ঢাকায় ১৭ ডিগ্রি! সকাল-দুপুর গড়িয়ে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে শ্রমজীবীদের রুজি-রোজগার কমে গেছে।

মধ্যরাত, ভোর, সকাল থেকে দুপুর গড়িয়ে ঝির ঝির বৃষ্টির মতো মাঝারি থেকে ঘন কুয়াশা ঝরছে উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল, উত্তর-পূর্ব, পার্বত্যাঞ্চল ও নদ-নদী অববাহিকাসহ দেশের অধিকাংশ এলাকায়। উত্তরাঞ্চল, মধ্যাঞ্চলসহ দেশের অনেক জেলায় প্রায় দিনভর সূর্যের দেখা মিলছে না।

পৌষ মাসের শেষ দিকে শীতের এই ভরা মৌসুমে এসে সারা দেশে কুয়াশা ও শীতের দাপট বৃদ্ধি পেয়েছে। এর ফলে দিন দিন বেড়ে গেছে মানুষের কষ্ট-দুর্ভোগ। আবহাওয়া বিভাগ জানায়, দিন ও রাতের বেলায় তাপমাত্রার পার্থক্য কমে গেছে। এ কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। অনেক জেলায় দিনের বেলায় তাপমাত্রা কমে গেছে স্বাভাবিকের চেয়েও নিচে। আবহাওয়া বিভাগ জানায়, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে চুয়াডাঙ্গায় দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ নেমে আসে ১৫.৭ ডিগ্রিতে এবং রাতের তাপমাত্রা সেখানে ১২ ডিগ্রি। কুষ্টিয়ায় গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.৮ এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সে.। পাবনায় দিনের তাপমাত্রা ১৬ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সে.। এমনকি রাজধানী ঢাকায়ও দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে ১৭ ডিগ্রিতে, রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সে.। মধ্যাঞ্চলের টাঙ্গাইলে দিনের তাপমাত্রা ১৬.৫ এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। ফরিদপুর-মাদারীপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৬.২ এবং সর্বনিম্ন পারদ ১৩.২ ডিগ্রি সে.।

দেশের অনেক জায়গায় সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গ্রাম-জনপদ। উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল হাওয়ায় কনকনে শীতে জবুথবু মানুষ। শীতার্ত মানুষের পাশে গরম কাপড়-কম্বল ইত্যাদি নিয়ে এখনও তেমন তৎপর দেখা যাচ্ছে রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে। গরীব মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীত ও কুয়াশার কারণে দিনমজুর, শ্রমজীবীদের আয়-রোজগার কমে গেছে। কাজের আশায় ঠায় বসে আছে অনেকেই। কোথাও তেমন কাজ নেই।

এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনে ও রাতের তাপমাত্রার পার্থক্য হ্রাসের কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া বিভাগ জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »