
শুরু থেকেই আমি শূন্য
জামান আহম্মেদ রাসেল
কোথায় তোমার বাড়ি মন
কোথায় তোমার ধন ,
কোথায় তোমার নিদ্রা যাপন
কে তোমার হবে আপন!!
কখনো কি ভাবরে এ মন;
তুমি নিজেই নিজের দুশমন ,
কেউ নয় তোমার আপন জন
তবে কেন এমন করো মন!
অন্যের বাড়ি অন্যের ঘর
সকলই তোমায় করিবে পর ,
সময় থাকতে নিজের সন্ধান কর
অন্যের ধন অন্যের পণ
কেনো ভাবিস নিজের মন ,
নিজের খুঁটি নয় রে শক্ত
কি করে হবে তুমি মন মানব ভক্ত ,
ওরে আমার মন পরের সঞ্চয়
কেন করিস তুই অকারণে অপচয় ,
হবে না হবে না রে মন তোর জয়
নাম হয়ে গেছে তোর দুর্জয় ,
তুমি যে মন সৃষ্টি থেকে শূন্য
এ ধরনীতে কি করে চাও পূর্ণ ,
মন যদি চাও তুমি জয়
করিও না অন্যের সম্পদ অপচয় ।