● ●


শৌচাগারে বসবাস ১৯ বছর
প্রকাশ: ২৫ আগস্ট, ২০১৯, ৭:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শৌচাগারে বসবাস ১৯ বছর

অনলাইন ডেস্ক:  ৬৫ বছর বয়সী কারুপ্পাই। ছবি: সংগৃহীতনাম তাঁর কারুপ্পাই। বয়স ৬৫ বছর। ভারতের তামিলনাড়ু রাজ্যের মধুরাই শহরে শৌচাগার পরিষ্কার করে দিনে ৭০ থেকে ৮০ রুপি আয় তাঁর। দৈনন্দিনের আয় দিয়ে কোনোমতে জীবনযাপন করেন। থাকার ঘর নেই তাঁর। তাই তাঁর বসবাস শৌচাগারের ভেতরে। প্রায় দুই দশক ধরে এভাবেই সেখানে থাকছেন ওই বৃদ্ধা। তাঁর করুণ জীবনকাহিনি প্রকাশিত হওয়ার পর অনেকেই সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের মতে, ১৯ বছর ধরে কারুপ্পাই মধুরায় শহরের রামনাদ এলাকায় একটি সরকারি শৌচাগারে বসবাস করছেন। এএনআইকে কারুপ্পাই বলেন, ‘আমি বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলাম। কিন্তু পাইনি। আমি অনেক সরকারি কার্যালয়ে ঘুরেছি ভাতার জন্য। কিন্তু পাইনি কিছুই।’ তিনি আরও বলেন, ‘শৌচারগার পরিষ্কার করে প্রতিদিন ৭০ থেকে ৮০ রুপি আয় হয়। এই আয় দিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকা অসম্ভব। তাই শৌচাগারেই কাটছে বছরের পর বছর। আমার একটি মেয়ে রয়েছে। কিন্তু সে কখনো আমাকে দেখতে আসে না।’

কারুপ্পাইয়ের শৌচাগারে বসবাসের খবর ও তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা সয়লাব হয়ে যায়। অনেকে তাঁকে সাহায্য করার প্রস্তাবও দিচ্ছেন। অনেকে আবার সরকারি কার্যালয়কে ট্যাগ করে কারুপ্পাইয়ের সাহায্যে এগিয়ে আসতে অনুরোধও জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই কারুপ্পাইয়ের বয়স্ক ভাতা না পাওয়ার প্রসঙ্গ টেনে এনেছেন। তাঁরা বলেছেন, একজন অসহায় বয়স্ক নারী যদি ভাতা না পান, তাহলে পাবেন কে? এই ঘটনায় দায়ী সরকারি কর্মকর্তাদের শাস্তির দাবি জানান তাঁরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »