শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ যুবক, হত্যাচেষ্টার অভিযোগ
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২২, ২:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ যুবক, হত্যাচেষ্টার অভিযোগ

যশোর ব্যুরো : শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে আসতে গিয়ে রায়হান হোসেন (২২) নামে এক যুবক অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার মাথাভাঙ্গা জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। রায়হানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

অগ্নিদগ্ধ রায়হান যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রায়হানের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায়।

রায়হানের বাবা আমজাদ হোসেন বলেন, ‘রায়হানের স্ত্রী ৫-৭ দিন আগে বাবার বাড়ি যায়। রবিবার সন্ধ্যায় রায়হান স্ত্রীকে আনতে গেলে তার স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস্ চৌধুরী বলেন, ‘অগ্নিদগ্ধ রায়হানের শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

বাঘারপাড়ার থানার ওসি ফিরোজ উদ্দীন বলেন, ‘এ বিষয়ে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, তাদের মেয়ে জামাইয়ের সঙ্গে যেতে না চাইলে রায়হান নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »