শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শ্রীপুরে পূর্বের শত্রুতা ধরে সন্ত্রাসী হামলা: গুরুতর আহত ২
প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২০, ৮:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শ্রীপুরে পূর্বের শত্রুতা ধরে সন্ত্রাসী হামলা: গুরুতর আহত ২

স্টাফ রিপোর্টার: মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই জেলে সহোদরকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল দশটায় উপজেলার চরফেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, মোনাছেফ সিকদার এর ছেলে আবুল বাশার শিকদার ও তার ছোট ভাই ফোরকান সিকদার।

বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের ভাই জব্বার সিকদার জানান, দীর্ঘদিন ধরে আবুল বাশার শিকদার পরিবারের সাথে প্রতিবেশী মৃত জালাল হাওলাদারের ছেলে অহেদুল হাওলাদার পরিবারের সাথে পূর্ব বিরোধ চলে আসছে।

প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে অহেদুল সহ তার পরিবার সহযোগীরা আবুল বাশার পরিবারের উপর বিভিন্ন ভয়-ভীতি সহ হত্যার হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন বৃহস্পতিবার সকালে আবুল বাশার ও তার ছোট ভাই ফোরকান কে নিয়ে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে যাওয়ার সময় চরফেনুয়া গ্রামে তাদের পথরোধ করেন অহেদুল সহ তাদের সহযোগী সন্ত্রাসীরা।

একপর্যায়ে অহেদুল ও তাদের সহযোগী মকবুল, মজিদ ব্যাপারি, সুজন বেপারী, মালেক, আল আমিন, রিফাত, মামুনসহ সাত-আটজন সন্ত্রাসী পরিকল্পিতভাবে আবুল বাশারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন।

তাকে বাঁচাতে ছোট ভাই ফোরকান এগিয়ে আসলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করেন অহেদুল সহ অন্যান্যরা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদের মধ্যে আবুল বাশার এর অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন সার্জারি ইউনিট ৩ কর্তব্যরত চিকিৎসক।

আহত স্বজনরা আরো জানান, অহেদুল সহ তাদের সহযোগী সন্ত্রাসীদের কার্যকলাপে শ্রীপুর এলাকায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে, কেউ এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে হামলা-মামলার শিকার হতে হয়। অহেদুল এর বিচারের দাবিতে এলাকার সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »