সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শ্রীপুর ইউনিয়ন নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০১৯, ৭:৩৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শ্রীপুর ইউনিয়ন নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

নাজমুল সানীঃ নদী ভাঙনের হাত থেকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল শহরের অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে শ্রীপুর ইউনিয়নের এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

শ্রীপুর নদী ভাঙন রক্ষা কমিটির ব্যানারে ইউনিয়নের ভাঙন কবলিত গ্রামের বাসিন্দারা এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

শ্রীপুর নদী ভাঙন রক্ষা কমিটির আহ্বায়ক মো. লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ইউপি মেম্বার মনিরুল ইসলাম পলাশ, নদী ভাঙ্গন রক্ষা কমিটির যুগ্ন আহবায়ক নাজমুল সানী, নদী ভাঙ্গন রক্ষা কমিটর সদস্য সচিত মো: আল আমিন, সদস্য, সাকিল আহমেদ, তানভীর আহমেদ, নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন-কালাবদর, তেতুলিয়া ও কাজিরদুয়ানী নদীর মোহনাস্থল ঘিরে শ্রীপুর ইউনিয়নের অবস্থান। প্রতিবছর এ ইউনিয়নের শত শত একর ফসলি-বসতি জমি, বাজার ঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

বিলীন হয়ে গিয়েছে বাহেরচর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাগরিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর দাখিল মাদ্রাসা, শ্রীপুর জামে মসজিদ, হাওলাদার বাড়ি জামে মসজিদ, ভূইয়া বাড়ি জামে মসজিদ, বাহেরচর কওমি মাদরাসা, শ্রীপুর মহিলা কওমী মাদ্রাসা, মন্দির সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। পাশাপাশি অব্যাহত নদী ভাঙনে প্রতিবছর বর্ষার সময় শ্রীপুর বাজার ও লঞ্চঘাটের অবস্থান বার বার পাল্টাতে হচ্ছে।

ইতোমধ্যে নদীগর্ভে বিলিন হয়ে গেছে সরকারি ভুমি অফিস, কমিউনিটি ক্লিনিকসহ পাঁচ শতাধিক বসত ঘর ও তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ভিটে মাটি হারিয়ে বিভিন্ন স্থানে একটু আশ্রয়ের আসায় ঘুরছে অনেক পরিবার। আর যারা আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন তারা চলে গেছে অন্যত্রে। নদী গর্ভে চলে গেছে শ্রীপুর ইউনিয়নের মুল অবকাঠামো।

মানববন্ধনে অংশ নিয়েছেন ইমাম হোসেন তিনি জানান, গ্রামের বহু মানুষের জমি আজ নদীতে। কেউ ৮/১০ বার ভাঙনের কবলে পড়ে সর্বশান্ত হয়েছেন। ভাঙন আতঙ্কে রাতে নদী পাড়ের মানুষ ঘুমাতেও পারছে না। কখন যে তাদের শেষ সম্বলটুকু নদীগর্ভে বিলীন হয়ে যাবে সেই আতঙ্কে দিন পার করছেন তারা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »