শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘সংসার সন্তান নেই, কার জন্য দুর্নীতি করব?’
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘সংসার সন্তান নেই, কার জন্য দুর্নীতি করব?’

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ভোটে বিজয়ী হয়ে শপথ নিয়ে ইউনিয়ন পরিষদে বসছেন এক মাস ধরে। শুধু ইউনিয়ন না তৃতীয় লিঙ্গের এই চেয়ারম্যানের কর্মের দিকে তাকিয়ে রয়েছে পুরো দেশবাসী। কারণ তিনি অন্য আট-দশজন চেয়ারম্যানের মতো না। তিনি দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু।

পরিষদের বাইরের বারান্দায় ও পরিষদ ভবনের তার নিজের চেয়ারে উভয় জায়গাই চলছে একের পর এক শালিশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে তিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনছেন। কঠোরতার সঙ্গে এবং সতর্কভাবে তিনি চালিয়ে যাচ্ছেন তার ইউনিয়ন পরিষদ। বেশীরভাগ বিচার প্রত্যাশীরাই খুশি তৃতীয় লিঙ্গের নব-নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর কর্মে।

শাহজান আলী নামে এক বাসিন্দা বলেন, আমরা এখনও কোন ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতি দেখিনি। তিনি দিনের পর দিন মানুষের কাছে ছুটে চলেছেন। এভাবে চললে অবশ্যই এই ইউনিয়ন বাংলাদেশের মধ্যে অনন্য ইউনিয়ন হবে।

পরিষদ কর্মকর্তা হামিুদল ইসলাম বলেন, সাধারণ মানুষ তার কাছে যেতে পারছেন খুব সহজেই। তিনি দল-মত নির্বিশেষে সকলকেই সমান অধিকার দিচ্ছেন। সঠিক বিচার পেতে শুরু করেছে জনগণ।

কালীগঞ্জ ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু বলেন, যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতি করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি নিজেও যদি দুর্নীতি করেন, তা হলে সরকার যে শাস্তি দেবে তাই মাথা পেতে নেবেন। শুনেছি আগে জন্ম নিবন্ধন, বয়স্কভাতা, বিধবাভাতার কার্ড নিতে হলে বেশি টাকা দিতে হতো। এখন থেকে সরকার নির্ধারিত টাকা ছাড়া ইউনিয়নবাসীর বেশি টাকা গুনতে হবে না। মানুষের সুখে-দুঃখে থাকার চেষ্টা করছেন। যে দলেরই কর্মী হোক না কেন, আমরা সবাই একসঙ্গে কাজ করব। কে কোন দল করে সেটি তিনি দেখতে চান না।
দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হয়ে এই ইউনিয়নকে দেশের মধ্যে এক নম্বরে নিয়ে যেতে চান তিনি। আজীবন জনকল্যাণে কাজ করতে চান। বলেন, আমার সংসার সন্তান নেই কার জন্য দুর্নীতি করব?
উল্লেখ্য, তৃতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীকে দ্বিগুণ ভোটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। ত্রিলোচনপুর ইউনিয়নের ধলা দাদপুর গ্রামের আব্দুল কাদের ও ফাতেমা বেগম দম্পতির সন্তান ঋতু। ৫ ভাই-বোনের মধ্যে ঋতু তৃতীয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »