● ●


সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

সচিবালয় সরিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবার সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে সড়ক অবরোধ করা হয়।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে মিরপুর সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর পৌনে একটার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন। পরে সেখান থেকে সরে গিয়ে গণপূর্ত অধিদপ্তরের সামনে কিছু সময় অবস্থান নেন।

.

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলার সময় সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাঁরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখান।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা সাময়িক সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। এতে ১৫ থেকে ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল। তারা সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়ার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন। গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সচিবালয় বর্তমান জায়গা থেকে সরিয়ে ওই মাঠে নেওয়ার সিদ্ধান্তের পর তাঁরা প্রতিবাদ শুরু করেন।

.

শিক্ষার্থীদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। আশির দশকে বাণিজ্য মেলার জন্য সাময়িকভাবে জায়গাটি নেওয়া হলেও পরে আর বিশ্ববিদ্যালয়কে ফেরত দেওয়া হয়নি। সেখানে সচিবালয় স্থাপন করা হলে কৃষিবিষয়ক গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাঁদের। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ ও মিছিল করেছেন। মাঠে সচিবালয় নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলার সময় তাঁরা পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়িও ক্যাম্পাসে নিয়ে যান। পরে মাঠে মেলার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »