শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সতর্কবার্তা পাঠিয়ে পাসওয়ার্ড চুরি করছে হ্যাকাররা
প্রকাশ: ৬ আগস্ট, ২০২২, ১০:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সতর্কবার্তা পাঠিয়ে পাসওয়ার্ড চুরি করছে হ্যাকাররা

প্রযুক্তি ডেস্ক

বিভিন্ন সেবা বা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের ভুয়া সতর্কবার্তা পাঠিয়ে অ্যাকাউন্ট নাম এবং পাসওয়ার্ড চুরি করছে একদল হ্যাকার। চুরি করা তথ্য অন্য সাইবার অপরাধীদের কাছে বিক্রিও করে দেয় তারা। এমনই এক সাইবার হামলার ঘটনা শনাক্ত করেছে ই–মেইলের নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কফেন্স।

কফেন্সের নিরাপত্তা গবেষকেরা জানিয়েছেন, ব্যবহারকারীদের বোকা বানাতে প্রথমে একটি ই–মেইল বার্তা পাঠায় হ্যাকাররা। বার্তায় বলা হয়, আপনার অ্যাকাউন্টে কেউ লগইন করার চেষ্টা করেছে। নিরাপদ থাকতে অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই করে নিন। ই–মেইলে অচেনা শহরের নাম দেখে হ্যাকারদের পাঠানো লিংকে ক্লিক করেন অনেকে। লিংকটিতে প্রবেশ করলেই ভুয়া একটি ওয়েবপেজ চালু হয়।

এক ঘণ্টার মধ্যে অ্যাকাউন্টে প্রবেশ না করলে অ্যাকাউন্ট মুছে যাবে বলেও ভয় দেখানো হয় ওয়েবসাইটটিতে। শুধু তা–ই নয়, ওয়েবসাইটটিতে থাকা ঘড়িতে স্বয়ংক্রিয়ভাবে সময় গণনাও শুরু হয়ে যায়। ফলে অনেকে আতঙ্কিত হয়ে নাম এবং পাসওয়ার্ড লিখে অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করেন। অ্যাকাউন্টের নাম এবং পাসওয়ার্ড সংগ্রহের পর দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে হ্যাকাররা।

প্রতিষ্ঠানটির দাবি, হ্যাকারদের দেওয়া নির্দেশ না মানলেও কোনো অ্যাকাউন্ট মুছে যাবে না। কিন্তু অনেকে ভয় পেয়ে লিংকে ক্লিক করে বিপদে পড়েন। অনলাইনে নিরাপদ থাকতে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পাঠানো ই–মেইল বার্তা থেকে সতর্ক থাকতে হবে। এ ধরনের ই–মেইল পেলে অবশ্যই মূল ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

সূত্র: জেডডিনেট




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »