সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সমুদ্রে জাহাজে লুকিয়ে আছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট
প্রকাশ: ১১ জুলাই, ২০২২, ২:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সমুদ্রে জাহাজে লুকিয়ে আছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট

গণবিক্ষোভের মুখে পলাতক শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে দেশটির নৌবাহিনীর একটি জাহাজে লুকিয়ে আছেন। জাহাজটি বর্তমানে দেশটির সমুদ্রসীমার ভেতরে কোনো এক এলাকায় রয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

শনিবার (০৯ আগস্ট) দুপুরের দিকে গোতাবায়ার পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবন ঘেরাও করতে হাজির হন একদল বিক্ষোভকারী। গোয়েন্দাসূত্রে এই তথ্য জেনে একদিন আগেই বাসভবন ত্যাগ করেছিলেন গোতাবায়া।

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, তিনি সামরিক বাহিনীর সদরদপ্তরে আশ্রয় নিয়েছেন; কিন্তু পরে প্রতিরক্ষা বাহিনীর সূত্রের কাছ থেকে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় বিবিসি।

চরম আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় চলতি বছর মার্চ থেকে। শুরু থেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষের পদত্যাগের দাবি করে আসছিলেন বিক্ষোভকারীরা।

প্রবল জনরোষের মুখে গত মে মাসে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হলেও গোতাবায়া এতদিন নিজের পদে অনড় ছিলেন।

রবিবার শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন প্রেসিডেন্ট, গোতাবায়া অবশ্য এখন পর্যন্ত এ বিষয়ক কোনো বিবৃতি দেননি।

এদিকে বাসভবন ঘেরাও করতে এসে গোতাবায়া রাজাপাক্ষের আত্মগোপনের সংবাদ জানার পর বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সেখানে প্রবেশ করেন এবং অবস্থান নেন। একই দিন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনও দখল করেন বিক্ষোভকারীরা, সেই সঙ্গে জ্বালিয়ে দেওয়া হয় তার ব্যক্তিগত বাসভবন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা এই পদত্যাগের ঘোষণার বাস্তবায়ন দেখতে চান। যতক্ষণ তা না ঘটবে, ততক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে নড়বেন না বলেও জানিয়েছেন তারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বিলাসবহুল বাসভবন থাকলেও সেখানে নিয়মিত থাকতেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তিনি সাধারণত ঘুমাতেন প্রেসিডেন্টের বাসভবনের কাছেই ছোট একটি বাসায়।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ব্যবহার করতেন কেবল দাপ্তরিক কিংবা সরকারি কাজে। নিজের পরিবারসহ কলম্বোর একটি বেসরকারি বাসভবনে থাকেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »