রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকারকেই স্বাস্থ্য খাতের নেতৃত্ব দিতে হবে, কমিউনিটি ক্লিনিকগুলো সঞ্জীবিত করুন
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২০, ১০:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সরকারকেই স্বাস্থ্য খাতের নেতৃত্ব দিতে হবে, কমিউনিটি ক্লিনিকগুলো সঞ্জীবিত করুন

রেজাউল করিম চৌধুরী , নির্বাহি পরিচালক, কোস্ট ট্রাস্ট: স্বাস্থ্য খাতে বেসরকারি বিনিয়োগ দরকারি হলেও, এক্ষেত্রে সরকারি বিনিয়োগটাই প্রধানত প্রয়োজন। আমরা স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাদির জন্য (যেমন, বিদ্যুৎ, পানি, সড়ক এবং বৈদ্যুতিক যোগাযোগ) বেসরকারি খাতের উপর পুরোপুরি নির্ভর করতে পারি না। সর্বজনীন সত্য হলো- বেসরকারি খাত কাজ করে মুনাফা লাভের জন্য এবং আর রাষ্ট্র সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে জনকল্যাণে কাজ করে।

বিশাল আশা নিয়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমরা জানি তাদের শোচনীয় পরিস্থিতি। একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনগুলো পরিষ্কার করার জন্য বরাদ্দকৃত বাজেটও অপ্রতুল। কখনও কখনও সেখানে একটি অ্যাম্বুলেন্স থাকলেও এটি চালানো ও ঠিকঠাক রাখতে যথেষ্ট বাজেট থাকে না। উপযুক্ত ক্ষমতাসহ উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের জন্য রক্ষণাবেক্ষণ বাবদ পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া প্রয়োজন। অন্তত স্বাস্থ্য খাতটিতে আর আমরা আমলাতান্ত্রিক জটিলতা দেখতে চাই না। জরুরি ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারে একটি বিশেষ কমিশন গঠনের বিষয়টি সম্ভবত আমাদের ভেবে দেখা দরকার।

কমিউনিটি ক্লিনিকগুলিতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী ডাক্তার থাকতে হবে। চিকিৎসকরা যাতে তাদের নিজের জেলা বা উপজেলায় কাজ করতে পারেন, সে জন্য সরকার ভাল সুযোগ- সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে থেকে কাজ করার জন্য পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা গড়ে উঠেনি। উপজেলা পর্যায়ে এ ধরনের কিছু সুযোগ সুবিধা আছে বৈকি, এই ব্যবস্থা ইউনিয়ন পর্যায়ে থাকাও জরুরি।

কখনও কখনও রোগীদের স্বজনরা আইন হাতে তুলে নেওয়ায়, এমনকি সাধারণ সময়েও চিকিৎসকরা তাদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তাহীনতায় ভুগেন। সর্বোচ্চ স্তরের সুরক্ষা হলো চিকিৎসকদের মৌলিক অধিকার। আসুন আমরা চিকিৎসা পেশায় সম্পৃক্তদের সম্মান করি এবং তাদের কথাগুলো শুনি। আসুন আমরা স্বাস্থ্যখাতের জন্য ব্যাপকভাবে বাজেট বাড়ানোর দাবি করি। চারটি পর্বে এই লেখা যখন আমি শেষ করছি, তখন মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসকদের জন্য বীমা সুবিধা দেওয়ার ঘোষণা করেছেন, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়।

সরকারি হাসপাতালগুলোর জন্য আরও বেশি চিকিৎসক, নার্স এবং টেকনেশিয়ান নিয়োগ দিতে হবে। সবসময় আমরা শুধু পর্যাপ্ত লোকবলের অভাব থাকার খবর পড়ি, আমরা দেখতে চাই যে, আমাদের স্বাস্থ্য খাতে চিকিৎসা পেশায় প্রয়োজনের তুলনায় ১০% লোকবল উদ্বৃত্ত আছে! তরুণ চিকিৎসা শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ডিগ্রি লাভের সুযোগ তৈরি করতে হবে। আমরা চিকিৎিসায় উচ্চ শিক্ষা ক্ষেত্রে কারো একচেটিয়া কর্তৃত্ব দেখতে চাই না।

এই জাতিকে রক্ষার সর্বোচ্চ সক্ষম সেনানী চিকিৎসায় পেশায় সম্পৃক্তদের জন্য সর্বোচ্চ বিনিয়োগ চাই। এই করেনা সংকট থেকেও যদি আমরা শিক্ষা নিতে পারি, তবে আর কবে শিখবো?

তথ্য সংগ্রহ : মোঃ জহিরুল ইসলাম, সহকারি পরিচালক, কোস্ট ট্রাস্ট ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »