মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিক আবীর হাসানের ইন্তেকাল
প্রকাশ: ৭ জুলাই, ২০২২, ৬:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক  আবীর হাসানের ইন্তেকাল

 

বরিশাল খবর ডেস্ক :

দেশের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ এবং বীর মুক্তিযোদ্ধা আবীর হাসানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

বাদ জোহর তাঁর গ্রীন রোডের বাসায় নামাজে জানাজার পর আবীর হাসানকে গাজীপুরে গ্রামের বাড়িতে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানান রোগে ভুগছিলেন।
তিনি গত ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে স্ট্রোক এবং পরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আবীর হাসান। কয়েক বছর আগে তিনি দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেছিলেন।

পেশাগত জীবনে বর্ণাঢ্য কর্মময় জীবন পার করেছেন আবীর হাসান। চ্যানেল আই ও জনকণ্ঠসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি কাজ করেছেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবেও।

১৯৫৬ সালে গাজীপুরে জন্ম নেওয়া আবীর হাসান মাত্র ১৬ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় রয়টার্সের চাকরি নেন এবং ইসরায়েল-লেবানন যুদ্ধ কাভার করতে দেশ ছাড়েন তিনি। লিবিয়া, ইতালি, ফিলিস্তনে প্রবাসী জীবনে বিভিন্ন কাজ করেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গেরিলাদের হয়ে তিনি যুদ্ধে অংশ নেন।

লিবিয়ায় বসবাসকালে বঙ্গবন্ধুর খুনীদের সেখান থেকে বের করে দেওয়ার জন্য সোচ্চার হন আবীর হাসান। পরবর্তীতে ইতালিতে ফাইন আর্টসে উচ্চ শিক্ষা নিয়ে ‘৮০-এর দশকে দেশে ফেরেন।

আবীর হাসান জনকণ্ঠে দীর্ঘ সময় ফিচার এডিটরের দায়িত্ব পালন ছাড়াও আজকের কাগজসহ নানান পত্রিকায় কাজ করেছেন। পরে বার্তা সম্পাদক হিসেবে চ্যানেল আইতে এবং বার্তা প্রধান হিসেবে রেডিও আমার-এ কাজ করেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি কম্পিউটার এবং সফটওয়্যার নিয়ে সরল বাংলায় লেখালেখির জন্য পরিচিত আবীর হাসান একাধিক মৌলিক উপ্যনাস লিখেছেন, অনুবাদ করেছেন অনেক বই।

অনেকটাই নিভৃতচারী, অভিমানী এই সাংবাদিক শেষ জীবনে রোগাক্রান্ত হয়ে বাসায় এক প্রকার গৃহবন্দী জীবন যাপন করেন। গত বছর আবীর হাসানের স্ত্রীর মৃত্যু হয়। তাঁদের একমাত্র কন্যা অমৃতা হাসান পেশায় ব্যাংকার।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »