মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে  বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের  মানববন্ধন ও বিক্ষোভ 
প্রকাশ: ১৯ মে, ২০২১, ৮:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে  বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের  মানববন্ধন ও বিক্ষোভ 
স্টাফ রিপোর্টার : পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতনের বিচার ও তাঁর মুক্তির দাবিতে বুধবার বেরা ১২ টায় অশ্বিনীকুমার টাউনহল চত্ত্বরে মানববন্ধন করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন গনমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ এবং  শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
 বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার,বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক দখিনের সময়ের সম্পাদক আলম রায়হান,একাত্তর টেলিভিশনের বরিশালের স্টাফ রিপোর্টার বিধান সরকার,বরিশাল অনলাইন প্রেসক্লাব ও বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী,বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সভাপতি কে এম শামসুদ্দোহা,বরিশাল সাংবাদিক সংস্থার সভাপতি এম আর প্রিন্স,দৈনিক শাহনামার নির্বাহী সম্পাদক কাজী আফরিদা তাসনিম মিনহা,বরিশাল সাংবাদিক সম্বন্নয় পরিষদ নেতা জালাল আহমেদ,বরিশাল মেট্রিপলিটন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দুলাল হোসেন,বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাগামহীন দুর্নীতি, নিয়োগে অনিয়ম, কোভিডকালীন কেনাকাটায় দুর্নীতি, অনিয়মসহ সার্বিক অব্যবস্থাপনা নিয়ে রোজিনা ইসলাম যে সংবাদগুলো প্রকাশ করেছেন, এ কারণেই তিনি এমন ভয়াবহ নির্যাতনের শিকার। এ ঘটনায় কোনোভাবেই স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিব দায় এড়াতে পারেন না।
বক্তারা আরও বলেন, রোজিনা ইসলামকে গ্রেপ্তার হয়রানি শুধু ব্যক্তি রোজিনার ওপরই হামলা নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর হামলা।
রোজিনা ইসলামের ওপর এ হামলা, মামলা, গ্রেপ্তার মানবাধিকারেরও চরম লঙ্ঘন।
অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের শর্তহীন মুক্তি, তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাঁকে নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
মানববন্ধন শেষে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে  অশ্বিনীকুমার টাউনহল চত্ত্বরে এসে  শেষ হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »