শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিক রোজিনা ইসলাম’র মুক্তির দাবিতে নলছিটিতে মানববন্ধন
প্রকাশ: ১৯ মে, ২০২১, ৮:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক রোজিনা ইসলাম’র মুক্তির দাবিতে নলছিটিতে মানববন্ধন

মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি:

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঝালকাঠির জেলার নলছিটিতে মানববন্ধন হয়েছে। ১৯ মে বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নলছিটির সাংবাদিক সমাজ ও প্রথম আলো বন্ধুসভার আয়োজনে বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রণকারীরা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ তাকে মুক্তির দাবি জানান হয়। তাকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাংবাদিক ইউসুফ আলী তালুকদার, আবদুল কুদ্দুস তালুকদার, মিলন কান্তি দাস, গোলাম মাওলা শান্ত,আমির হোসেন ও বন্ধুসভার সাথী আক্তার প্রমুখ। উপস্থিত ছিলেন এস এস পির সম্পাদক শরীফুল ইসলাম পলাশ, মোস্তাফিজুর রহমান রিপন, কায়কোবাদ তুপন,মশিউর রহমান, খালিদ হাসান তালুকদার,সাইদুল ইসলাম, গাজী আরিফুর রহমান, অরবিন্দ পোদ্দার তপু, আরিফুর রহমান সহ প্রথম আলোর পাঠক ও সুধীজনরা।
বক্তরা অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবি জানান। এবং দোষীদের শাস্তির আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী’র কাছে জোর দাবি জানান হয়।
এই মানববন্ধনে সুজন’র সভাপতি স্থানীয় সাংবাদিক খলিলুর রহমান মৃধার বিরুদ্ধে দায়ের করা আইসিটি মামলা প্রত্যাহার সহ তার মুক্তির জন্য জোর দাবি জানান হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »