সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি ৩১ নাগরিকের
প্রকাশ: ৩০ মার্চ, ২০২৩, ১:৫৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি ৩১ নাগরিকের

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে সাভারের আমবাগান এলাকার নিজ বাসা থেকে মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত ভোররাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সাদা পোশাকের ব্যক্তিরা তুলে নিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ৩০ নাগরিক। তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর্যন্ত শামসের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ সময় তার পরিবারের সদস্যরা স্থানীয় আশুলিয়া থানায় যোগাযোগ করলেও তার সন্ধান পাননি। মূলত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে শামসকে শেষ রাতে ধরে নিয়ে যাওয়া হয়।

বুধবার (২৯ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদ্বিগ্ন নাগরিকরা বলেন, ওই প্রতিবেদনে দেশের বাজার পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ে একজন দিনমজুরের বক্তব্য উপস্থাপন করা হয়। এ ঘটনায় শামসকে তুলে নিয়ে যাওয়া হয় বলে গণমাধ্যম সূত্রে আমরা জানতে পারি। আমরা এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। রাতের বেলায় পরোয়ানা ব্যতীত কাউকে আটক করা সভ্য দেশে কল্পনাতীত। স্বাধীনতার মাসে নাগরিকদের এভাবে হয়রানি করায় আমরা ব্যথিত।

তারা আরও বলেন, বিনা পরোয়ানায় শামসকে আটক করে তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে আমরা মনে করি। সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার অধ্যায়ের ৩৩ (১) অনুচ্ছেদে কারণ উল্লেখ না করে কাউকে আটকে রাখা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। অথচ শামসকে আটকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি গণমাধ্যমকর্মীদের। দুপুরের পর গোলাম কিবরিয়া নামে যুবলীগের এক নেতার দায়ের করা মামলায় শামসকে আটক দেখানো হয়।

শামস ছাড়াও সম্প্রতি গণমাধ্যমকর্মীদের ডিজিটাল নিরাপত্তা আইনে আটক ও হয়রানিরর তথ্য আমাদের নজরে এসেছে। দিন দিন দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ছে। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তাও হুমকির মুখে। আমরা অবিলম্বে শামসুজ্জামান শামসকে মামলা থেকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তি এবং গণমানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাই।

বিবৃতিতে স্বাক্ষর করেন

অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; আলোকচিত্রী শহিদুল আলম; অধ্যাপক আনু মুহাম্মদ, লেখক ও অর্থনীতিবিদ; রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী; অধ্যাপক রেহনুমা আহমেদ, লেখক; অধ্যাপক আসিফ নজরুল, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট; সারা হোসেন, আইনজীবী, সুপ্রিম কোর্ট; সাকিব আলি, সাবেক কূটনীতিক ও সমন্বয়ক – পিপলস একটিভিস্ট কোয়ালিশন; অধ্যাপক তানজিম উদ্দিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাবি; অধ্যাপক রোবায়েত ফেরদৌস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাবি; সৈয়দ আবদাল আহমদ, লেখক ও সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব; সাংবাদিক ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব; অধ্যাপক সালেহ হাসান নকীব, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; অধ্যাপক মাহমুদুল সুমন, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, আরবী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; ড. মারুফ মল্লিক, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক; মাইদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, সমাজতত্ত্ব বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; রোজীনা বেগম, মানবাধিকারকর্মী ও গবেষক; সায়দিয়া গুলরুখ, সাংবাদিক ও গবেষক; দিলশানা পারুল, লেখক ও এক্টিভিস্ট; শওকত হোসেন, কবি ও লেখক; ফয়েজ আহমদ তৈয়্যব, প্রকৌশলী ও টেকসই উন্নয়ন বিষয়ক লেখক; মোশাহিদা সুলতানা ঋতু, লেখক ও সহযোগী অধ্যাপক, এআইএস, ঢাকা বিশ্ববিদ্যালয়; সালাহ উদ্দিন শুভ্র, কথাসাহিত্যিক ও সাংবাদিক; রবিউল করিম মৃদুল, লেখক ও সাহিত্যিক; জাকারিয়া পলাশ, লেখক ও গবেষক; ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, নারী সংগঠক ও মানবাধিকার কর্মী; এহসান মাহমুদ, কথাসাহিত্যিক ও সাংবাদিক; আরিফুল ইসলাম আদীব, সংগঠক ও এক্টিভিস্ট; সুলতান মুহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ও পাকিস্তান কান্ট্রি স্পেশালিস্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »