বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিক শিরিনকে ‘ইচ্ছাকৃত’ হত্যা করা হয়েছে
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক শিরিনকে ‘ইচ্ছাকৃত’ হত্যা করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক |

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার কথা কিছুদিন আগে স্বীকার করেছে ইসরায়েল। দেশটির দাবি ছিল, তাদের একজন সেনা শিরিনকে ‘জঙ্গি’ ভেবে গুলি করেছিলেন।
কিন্তু লন্ডনভিত্তিক বহুবিষয়ক গবেষণা গোষ্ঠী ও ফিলিস্তিনি এক অধিকার গোষ্ঠীর যৌথ তদন্ত বলছে, শিরিনকে ‘ইচ্ছাকৃত’ হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ফরেনসিক আর্কিটেকচার ও আল-হক নামে দুটি গোষ্ঠীর যৌথ তদন্তের ফলাফলে সাংবাদিক শিরিনকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সৈন্যরা ইচ্ছা করেই হত্যা করেছে বলে প্রতীয়মান হয়।

গত ১১ মে অধিকৃত পশ্চিমের জেনিন শরণার্থী শিবিরে সেনা অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হন শিরিন আবু আকলেহ। ইসরায়েলি এক সেনা তার মাথায় গুলি করে হত্যা করে।

খবরে বলা হয়, তদন্তে ইসরায়েলি যে স্নাইপার গুলি করেছিলেন সেটির সুনির্দিষ্ট কোণ পরীক্ষা করা হয়। তিনি (স্নাইপার) স্পষ্টতই বুঝতে পেরেছিলেন অভিযান চালানো এলাকায় সাংবাদিক ছিলেন।

তদন্ত অনুসারে, শিরিনকে লক্ষ্য করার দুই মিনিটের মাথায় গুলি ছোঁড়া হয়। যারা তাকে উদ্ধারের জন্য যাচ্ছিলেন তাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল।

স্নাইপার তিনবার গুলি করেছিলেন। প্রথমে ছয়টি; তার আট সেকেন্ড পরে আরও সাতটি। বুলেটগুলোর মধ্যে একটি শিরিনের মাথায় লাগে। অপরটি তার হেলমেটের নিচে। এর দুই মিনিট পর আবারও গুলি ছোঁড়েন ওই ইসরায়েলি স্নাইপার। শিরিনকে যারা উদ্ধার করতে যাচ্ছিলেন, তাদের প্রচেষ্টা বন্ধ করতে এ সময় তিনটি গুলি ছোড়া হয়।

শিরিনের পরিবার আনুষ্ঠানিকভাবে তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার দিনই এ অনুসন্ধানগুলি আসে। শিরিনের ভাই অ্যান্টন বলেছেন, এ হত্যাকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে তাদের পরিবার যা যা করা দরকার তা করবে।

আল জাজিরাকে অ্যান্টন বলেন, আমরা আগে যেমনটি বলেছি শিরিন ও তার সহকর্মীদের লক্ষ্য করে ১৬টির বেশি গুলি চালানো হয়েছিল।

এসব অভিযোগ ফিলিস্তিনের প্রেস সিন্ডিকেট ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) দ্বারা সমর্থিত।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »