সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সানজিদা খাতুন স্ত্রীর মর্যাদা পেতে রাজশাহী থেকে নলছিটিতে
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সানজিদা খাতুন স্ত্রীর মর্যাদা পেতে রাজশাহী থেকে নলছিটিতে

মিলন কান্তি দাস
নলছিটি,ঝালকাঠি

সানজিদা খাতুন নামে এক নারী নলছিটিতে স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে রাজশাহী থেকে এসে নলছিটির মোল্লারহাট ইউনিয়নেঅবস্থান নিয়েছে।
সানজিদা খাতুন(৪০) রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা।
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের হাবিব আকনের ছেলে আক্কাস আকনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সানজিদা খাতুন জানান, আক্কাস আকনের সাথে মোবাইল ফোনে তার পরিচয় হয়। এরপর প্রতারনা করে ভোটার আইডি কার্ড পরিবর্তন করে ২০২১ সালের ১১ জানুয়ারি ২ লাখ টাকা দেনমোহরে মুসলিম শরীয়া অনুযায়ী তার সঙ্গে বিবাহ হয়।
বিবাহের কিছু দিন পরে টাকা পয়সা নিয়ে সে বাড়িতে চলে আসে। তারপর থেকে তার ফোন বন্ধ পাই। আমি উপায় না পেয়ে তার গ্রামের বাড়িতে চলে আসছি। কিন্তু এখানে আমি কোনো কূলকিনারা না পেয়ে তার বাড়িতে অবস্থান করেছি।
স্থানীয়রা জানান,আক্কাস এর আগে পাশের বাড়ি থেকে এক গৃহবধূকে নিয়ে ঢাকায় পালিয়ে যায় পরবর্তীতে সে গৃহবধূকে নিয়ে বাড়িতে ফিরে আসে । তার আচার-আচরণ ভালো না।
অভিযুক্ত আক্কাস আকনকে না পাওয়ায় তার স্ত্রী হেপী বেগমের সঙ্গে কথা বললে তিনি জানান, এই মহিলার কাবিননামা অনুযায়ী যাকে স্বামী দাবি করে তার নাম দেলোয়ার আমার স্বামীর নাম আক্কাস আকন। আমার স্বামীর সাথে তার কোন সম্পর্ক নাই।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, আমি জানতে পারছি স্ত্রীর দাবিতে রাজশাহী থেকে একজন মহিলা আক্কাসের বাড়িতে অবস্থান নিয়েছে।
মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কে এম মাহবুবুর রহমান সেন্টু জানান, বিষয়টি কেউ আমাকে অবহিত করেনি । মোবাইল ফোনে সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান জানান,বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »