● ●


সাভার বন্ধুসভার উদ্যোগে শিশুদের সঙ্গে স্কুলে ফিরছেন মায়েরাও
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাভার বন্ধুসভার উদ্যোগে শিশুদের সঙ্গে স্কুলে ফিরছেন মায়েরাও

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর অংশ হিসেবে শিক্ষাবঞ্চিত ১৩ জন অসচ্ছল মা ও শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সাভার বন্ধুসভা। তাদের জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মায়েদের জন্য মাধ্যমিক পর্যায়ে অর্ধেক খরচে পড়াশোনার সুযোগ তৈরি করে দিয়েছেন বন্ধুরা।

বিষয়টি নিয়ে ২৫ অক্টোবর সাভারের গেরুয়া গ্রামে অবস্থিত গেরুয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে সাভার বন্ধুসভার একটি চুক্তি হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করার পাশাপাশি তাঁদের স্বাবলম্বী হয়ে ওঠার পথ সুগম করার উদ্যোগ নেওয়া হয়েছে।

.

চুক্তি শেষে শিশু ও বয়স্ক মায়েদের হাতে খাতা-কলম তুলে দেন সাভার বন্ধুসভার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, সভাপতি জয়নুল আবেদীন, সহসভাপতি দিবাকর বিনতে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ম ঘোষ, দপ্তর সম্পাদক রিজিয়া আক্তার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক রাজিয়া সুলতানা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আশফাক আহাম্মেদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক গোলাম রসুল এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জান্নাতুল ফেরদাউস।

সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘এমন একটি মানবিক ও শিক্ষামূলক উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। আর্থিক অসচ্ছলতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে কোনো মা বা শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য গেরুয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান জয়নুল আবেদীন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »