সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়ার সিদ্ধান্ত
প্রকাশ: ২৮ জুন, ২০২১, ৭:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদকঃ

শিগগিরই দেশের সব জায়াগায় চীনের সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাসময়ে টিকা প্রদানের তারিখ জানিয়ে দেওয়া হবে। সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।দেশে বেশ কয়েকটি কোম্পানির টিকা দেওয়া হচ্ছে জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ডের কিছু ডোজ দিতে পেরেছিলাম। পরবর্তীতে চীনের সিনোফার্ম এবং কোভ্যাক্স সুবিধার আওতায় আসা ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।’ফাইজার-সিনোফার্মের টিকা দেওয়া হবে আগামী সপ্তাহটিকা কিনতে চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রীদাম প্রকাশ করে দেয়ায় সিনোফার্মের টিকা নিয়ে নতুন সংকটতিনি বলেন, ‘এছাড়া ঢাকা শহরে ফাইজারের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গত ২১ জুন এই টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪০ জনকে। উদ্দেশ্য ছিল টিকা দেওয়া পর তাদেরকে সাত দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা। যদি কোনও অসুবিধার সৃষ্টি না হয়, অথবা কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না হয়, তাহলে পরবর্তী সময়ে বাকি টিকা ঢাকার ভেতরে দেওয়া হবে। সেই সাত দিনের জন্য এখনও আমরা অপেক্ষমান রয়েছি।’প্রসঙ্গত, এর আগে দেশে গত ১৯ জুন থেকে চীন সরকারের উপহার দেওয়া সিনোফার্মের টিকা দিয়ে দেশে সিনোফার্মের টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রাথমিকভাবে মেডিক্যাল শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »