বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


সিদ্দিকবাজারে বিস্ফোরণ: বরিশালে ইসাহাকের দাফন সম্পন্ন
প্রকাশ: ৯ মার্চ, ২০২৩, ৩:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: বরিশালে ইসাহাকের দাফন সম্পন্ন

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত কাপড় ব্যবসায়ী ইসাহাক মৃধার (৩৫) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার জোহরের নামাজ শেষে বরিশালের কাজিরহাট থানার একতা ডিগ্রি কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান স্থানীয় ইউপি মেম্বার কামাল হাওলাদার।

ইসাহাকের ফুপাতো ভাই হুমায়ুন কবির খান জানান, বুধবার সকালে ঢাকা থেকে ইসাহাক মৃধার মরদেহ অ্যাম্বুলেন্সে করে বরিশালের কাজিরহাট থানার লতা ইউনিয়নে চরসন্তোষপুর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

ইসাহাকের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের স্ত্রী ও ছোট দুটি ছেলে আছে, ঢাকায় ব্যবসা করে ভালই জীবন-যাপন করছিল। মায়ের জন্য প্রতিমাসে টাকা পাঠাত। এখন আমার ভাইয়ের স্ত্রী ও নাবালক সন্তানদের কে দেখবে? কিভাবে ওরা বেঁচে থাকবে?’

ইসাহাক মৃধার স্ত্রী ফাতেমা আক্তার বিলাপ করতে করতে বলেন, ‘গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জের বাসায় আসার কথা ছিল। কিন্তু বাসায় আর ফিরতে পারেননি। আমরা পেলাম মরদেহ। এখন দুই ছেলে নিয়ে কীভাবে বাঁচব জানি না।’

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নের চরসন্তোষপুর গ্রামের মৃত দুলাল মৃধার ছেলের ইসাহাক মৃধা ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন নারায়ণগঞ্জ শহরের ঢাকেশ্বরী ২ নম্বর সড়কে।

নিহত ইসাহাক মৃধার বড় ভাই জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন বিকেলে ব্যবসার কাজ সেরে গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জের বাসায় ফিরতেন ইসাহাক। মঙ্গলবার বিকেলে বিস্ফোরণের ঘটনায় ইসাহাক নিহত হন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »