মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


সিনেমার প্রস্তাব পেয়েও কেন ফিরিয়ে দিয়েছিলেন জয়া আহসান
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ৩:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিনেমার প্রস্তাব পেয়েও কেন ফিরিয়ে দিয়েছিলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক:
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকা থেকে কলকাতা দুই বাংলার পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এমনকি ঢাকা এবং কলকাতার মধ্যে বছরজুড়েই তার যাতায়াত লেগেই থাকে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন এই অভিনেত্রী।

প্রায় দিনই তার ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন নতুন খবর শেয়ার করে থাকেন তিনি। এবার তিনি জানালেন বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহরের সিনেমায় অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবর। সম্প্রতি এক পডকাস্টে বলিউড নিয়ে কথা বলতেই এমন কথা জানালেন জয়া আহসান।

এ সাক্ষাৎকারে শুধু কাজের কথাই নয়, বিগবি শাহেন শাহ অমিতাভ বচ্চন, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান, অভিনেত্রী বিদ্যা বালনের মতো তারকাদের সঙ্গে ব্যক্তিগত সখ্যতার কথাও উঠে এসেছে।

পডকাস্টে উপস্থাপক ফাঁস করেন, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর জন্য জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

এ কথা শুনে জয়া বলেন, ‘ও মা বাবা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল পরে আর ওটা হয়নি। আমি করিনি তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যানড থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই।’

এছাড়াও বলিউডের অনেক তারকার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে জয়া আহসানের। সেখানকার অনেক তারকাও তার কাজের প্রশংসা করেছেন। জয়া আহসান অভিনীত ‘রাজকাহিনী’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং অভিনেত্রী বিদ্যা বালান তাকে ফোন করেছিলেন বলেও জানান অভিনেত্রী।

এছাড়া একসময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে পাশে পেয়েছিলেন তিনি। ক্রিকেট সূত্রে বলি তারকাদের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। অভিনেত্রী মালাইকা অরোরা, ক্রিটেকার ইউসুফ পাঠানের মতো তারকারা সেলেব্রিটি ক্রিকেটে তার টিমে ছিলেন। লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের সামনে হওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জয়া আহসানের সঙ্গে ছিলেন নায়করাজ রাজ্জাক।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »