বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সুখের খোঁজে নয়া ট্রেন্ডে ভাসছেন তরুণ-তরুণীরা
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২২, ১০:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুখের খোঁজে নয়া ট্রেন্ডে ভাসছেন তরুণ-তরুণীরা

অনলাইন ডেস্ক

অল্প কয়েকদিনের আলাপ। তারপর প্রথমবারের জন্য কোনো কফিশপ বা রেস্তরাঁয় দেখা। সেখানে সাধারণ কিছু কথাবার্তার সূত্রে একে অপরের সম্পর্কে আরও কিছু জানা। যে কোনো স্বল্পপরিচিত বা প্রায় অচেনা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির প্রথম কয়েকটি ধাপ এমনই হয়ে থাকে। 

চীনে এরকম ‘প্রথম দেখা’র তথাকথিত ধাপগুলিতে নতুন সংযোজন হয়ে উঠেছে ‘চুম্বন’। শুনতে অবাক লাগলেও চীন দেশের তরুণ-তরুণীদের মধ্যে নাকি অচেনা কাউকে প্রথম দেখাতেই চুম্বন করার প্রবণতা ক্রমশ বাড়ছে।

সারা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে ‘ডেট’ শব্দটি খুবই প্রচলিত। যার আক্ষরিক অর্থ স্বল্পপরিচিত কারও সঙ্গে প্রথম বারের জন্য দেখা করা। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশেই অচেনা কারও সঙ্গে ‘ডেট’-এ চলে যাওয়া খুবই সাধারণ এক বিষয়। এক্ষেত্রে নতুন সঙ্গী খুঁজে তার সঙ্গে ডেট এ যাওয়ার জন্য বিভিন্ন মোবাইল অ্যাপও তৈরি হয়েছে। সেই ডেটিং, এই অচেনাকে চুম্বন করার প্রবণতা বাড়ছে চিনের তরুণ-তরুণীদের মধ্যে। 

সাম্প্রতিক এক সমীক্ষায় দাবি করা হয়েছে, চীনের যুব সমাজে অচেনা কাউকে প্রথম দেখাতেই চুম্বন করা রীতিমতো ট্রেন্ডিং এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় ভাষায় এই ট্রেন্ড বা ধারাটির একটি নামও দেওয়া হয়েছে। বলা বাহুল্য, চিনের বেশীরভাগ তরুণ-তরুণীরাই বর্তমানে সেই ‘যুই ইউ’-এর ধারায় গা ভাসিয়েছেন।

পাশ্চাত্যের দেশগুলিতে চুম্বন খুবই সাধারণ এক বিষয়। তবে রক্ষণশীল দেশে দুই প্রাপ্তবয়স্কের ওষ্ঠচুম্বন খানিক বাঁকা চোখেই দেখা হয়। সেসবের তোয়াক্কা করেনি চিনের যুবসমাজ। নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে অচেনা কাউকে পছন্দ হলেই তারা নির্দ্বিধায় ওষ্ঠচুম্বনে মেতে উঠছেন বলেই জানা গিয়েছে। 

সে দেশের তরুণ প্রজন্মের দাবি, সম্পর্কের জটিলতায় না জড়িয়ে মনের আনন্দে কাউকে চুম্বন করায় কোনো দোষ নেই। তবে এই নতুন ট্রেন্ডে শুধুমাত্র চুম্বনের কথাই বলা হয়েছে। তা কখনওই যৌনউদ্দীপক নয় বলেই মনে করছেন দেশটির তরুণ-তরুণীরা। কারণ, সমীক্ষাতেই উল্লেখ করা হয়ছে তরুণ প্রজন্ম অচেনা কারও সঙ্গে শুধুমাত্র চুম্বনটুকুই করছেন। চুম্বনের পর অচেনার সঙ্গে অবাধ যৌনতার কোনো তথ্য সেখানে উল্লেখ করা নেই। অনেকেই মনে করছেন দীর্ঘ চুম্বনের দরুণ হ্রাস পেতে পারে ক্যালোরি। তাই তাদের মতে চুম্বন করলে ঝরবে শরীরের অতিরিক্ত মেদও। এছাড়াও এমন কিছু তরুণ-তরুণী রয়েছেন যাদের পক্ষে পড়াশোনার চাপ সামলে নতুন কোনো সম্পর্কে জড়ানো সম্ভব নয়। তাই সাময়িকভাবে মানসিক শান্তির জন্যে তারা অচেনা কাউকে চুম্বন করতে উদ্যত হচ্ছেন। 

বিষয়টি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন দেশের কিছু চিকিৎসক। তাদের মতে, ওষ্ঠ চুম্বনের মাধ্যমে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে। একজনের শরীরে থাকা জীবাণু চুম্বনরত ব্যক্তি দেহের অনায়াসেই প্রবেশ করতে পারে। আবার সেই ব্যক্তি অন্য কাউকে চুম্বন করলে একইভাবে ছড়িয়ে যেতে পারে সেই জীবাণু। তাই তাদের পরামর্শ চুম্বন করতে দোষ নেই তবে অচেনা কারও সঙ্গে চুম্বন করার আগে তার শরীরে কোনো রোগ আছে কি না জেনে নেওয়াই বাঞ্ছনীয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »