মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টার থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার
প্রকাশ: ৬ মে, ২০২৩, ২:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টার থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

রাজধানীর মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস সেন্টার থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত চালানো এক অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। একটি বস্তায় করে আসা ৫০টি স্কুলব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ইয়াবাগুলো। এ ঘটনায় সাইফুল ইসলাম (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএনসির কর্মকর্তারা বলেন, ডিএনসি ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা কিছুদিন ধরে সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধির ওপর নজর রাখছিলেন। এরই মধ্যে কর্মকর্তারা তথ্য পান, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান কুরিয়ারে করে ঢাকা হয়ে মাদারীপুর যাবে। এ তথ্যের ভিত্তিতে সাইফুল ইসলামকে দিলকুশা থেকে আটক করে ওই কার্যালয়ে তল্লাশি চালানো হয়।

কর্মকর্তাদের ভাষ্যমতে, তল্লাশির সময় সাইফুল ইসলামের কাছ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পণ্য চালানের অনুলিপি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জানান, দিলকুশা বাণিজ্যিক এলাকার ওই কুরিয়ার সার্ভিস সেন্টার থেকে মাদকের একটি চালান তাঁর বুঝে নেওয়ার কথা। পরে তাঁকে সেখানে নিয়ে চালানের অনুলিপির মাধ্যমে পণ্যের একটি বস্তা সংগ্রহ করা হয়। বস্তায় পাওয়া যায় ৫০টি স্কুলব্যাগ। এসব ব্যাগে পলিথিনের বড় প্যাকেটে বিশেষ কৌশলে লুকানো ২৫০টি নীল রঙের জিপার পাওয়া যায়। প্রতিটি জিপার থেকে ২০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলার উপপরিচালক শামীম হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলের মাদক কারবারিদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেন তিনি। সাইফুলের বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম থেকে নিজেই ইয়াবার আজকের এ চালান ঢাকায় পাঠিয়েছেন। অর্থাৎ প্রাপক ও প্রেরক একই ব্যক্তি। এ ক্ষেত্রে তিনি আলাদা নাম ও মুঠোফোন নম্বর ব্যবহার করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »